March 22, 2026, 3:37 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ব্রহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে পুড়িয়ে দেওয়া হলো স্কুলঘর

ব্রহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে পুড়িয়ে দেওয়া হলো স্কুলঘর

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ব্রহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যালয় কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কক্ষের তিনটি আলমারিতে রক্ষিত প্রজেক্টর, স্পিকার, ইলেকট্রনিক সামগ্রীসহ বই-পুস্তক ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। এসব তথ্য জানিয়ে গতকাল শুক্রবার সকালে উপজেলার লালপুর ইউনিয়নের হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব আহমেদ গণমাধ্যমকে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এটি নাশকতামূলক ঘটনা। একটি মহল অশুভ কোনো উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’, যোগ করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য জামাল মিয়া। প্রধান শিক্ষক রাজীব আহমেদ জানান, বিদ্যালয়ে কোনো নৈশপ্রহরী নেই। দুর্বৃত্তরা বিদ্যালয়ের দক্ষিণ পাশের ভবনের গেটের দুটি এবং কার্যালয় কক্ষের দুটি তালা ভেঙে ভেতরে ঢুকে আগুন দিয়েছে। কক্ষে টেবিলের ওপর কেরোসিনের বোতল, ম্যাচ এবং রুমের ভেতর এক জোড়া স্যান্ডেল পাওয়া গেছে। স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে স্থানীয় এক কৃষক বিদ্যালয়ের পাশে জমিতে কাজ করতে গিয়ে ঘরে আগুন দেখতে পেয়ে চিৎকার করেন। পরে স্থানীয় লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ওই কক্ষের আলমারিতে থাকা মালামাল, বই-পুস্তক ও কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমটিরি সভাপতি বিদ্যালয়ে ছুটে যান। আশুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহনাজ পারভীন বলেন, আমি ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে থানায় বলেছি। আশুগঞ্জ থানার ওসি বদরুল আলম তালুকদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর