দিনেশ চন্দ্র বর্মন, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ
আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে মির্জাপুর শাহী মসজিদটি অবস্থিত। ধারণা করা হয় ১৬৭৯ খ্রিষ্টাব্দে দোস্ত মোহম্মদ নামে এক ব্যক্তি এটির নির্মাণ করেন। মসজিদের নির্মাণ সম্পর্কে পারস্য ভাষায় লিখিত মধ্যবর্তী দরজার উপরিভাগে একটি ফলক রয়েছে। মসজিদের কাছেই অবস্থিত এবং বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিফতরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইমামবাড়া। এর অভ্যন্তরে মাত্র একটি কক্ষ রয়েছে। ইমামবাড়াটির পাশে অনেক প্রাচীন কবর রয়েছে যা কিছুটা রহস্যেরও জন্ম দিয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/২১ জুন ২০১৯/ইকবাল