March 26, 2026, 2:17 pm

সংবাদ শিরোনাম
এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প

সিরাজগঞ্জের কাজিপুরে তারাকান্দি স্কুলে ঈদ পূনর্মিলনী

মোঃ রিয়াজুল হক লিটু,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুরের তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ১০ জুন ২০১৯ ইং তারিখ সোমবার দুপুরে তারাকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পূনর্মিলনীতে  সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন কাজিপুর থানার অফিসার ইন চার্জ একেএম লুৎফর রহমান, স্কুলের প্রাক্তন ছাত্র প্রকৌশলী আব্দুল হালিম মল্লিক, মাজাহারুল ইসলাম, শফিকুল আলম সুমন, শাহিনুল ইসলাম, মোস্তাফিজার রহমান মানিক, শ্রী সুনিল কুমার, বিদ্যালয় কমিটির সদস্য শফিকুল ইসলাম, শিক্ষক সাজ্জাদুল ইসলাম জোতি, সিরাজ্জুল হক, আবু বক্কর সিদ্দিক, এস এম নুরুল ইসলাম, মাহবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এসময় কাজিপুর থানার অফিসার ইনচার্জ একেএম লুৎফর রহমান বলেন, মাদকমুক্ত, বাল্যবিয়েমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। পরে মাঠ প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক ও নাট্যনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রাইভেট ডিটেকটিভ/১৬ জুন ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর