মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন গনি মিয়া বাবুল বলেছেন, ‘ঈদ-উল-ফিতরের উৎসব মুসলমানদের মধ্যে সৌহার্দ্যতা বৃদ্ধি করে। মাসব্যাপী সিয়াম সাধনার পর, অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ-উল-ফিতর। সকল সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানরা ঈদের আনন্দ ভাগ করে নেয়। এই ঈদে আমাদের অঙ্গীকার হোক, হিংসা বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে, ঐক্যবদ্ধ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তোলা।গাজীপুর জেলার শ্রীপুরে টেপিরবাড়ি পশ্চিম পাড়া কাছম আলী বাড়ি জামে মসজিদে গত ৫ জুন সকালে ঈদ-উল-ফিতরের নামাজের পূর্বে জামাতে সমবেত মুসুল্লিদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামাতে বিভিন্ন শ্রেণীপেশার ধর্মপ্রাণ মুসলমানগণ অংশগ্রহণ করেন। জামাতে ইমামতি করেন মাওলানা হাফেজ রুহুল আমিন।
প্রাইভেট ডিটেকটিভ/ ৯ জুন ২০১৯/ইকবাল