এইচ এম জসিম উদ্দিন,মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জের জিউধরা ইউনিয়নের সোনাতলা গ্রামে একটি সমজিদে মাগরিবের নামাজের সময় মুসুল্লিদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানাগেছে, রোববার ইফতারির পরে জিউধরা ইউনিয়নের উত্তর সোনাতলা গ্রামের বায়তুন নূর জামে মসজিদে এ হামলার ঘটনা ঘটে। মুসুল্লিরা যখন নামাজরত অবস্থায় তখন কাকড়াতলী গ্রামের মো. আলম হাওলাদারের ছেলে মো. রুমান হাওলাদার, সোনাতলা গ্রামের মো. জুলফিকার হাওলাদারের ছেলে মো. খোকন হাওলাদার, দেপাল চৌকিদারের ছেলে মো. দ্বিপক ওরফে (ছাদ্দাম) চৌকিদারসহ ৩/৪ জন হামলা করে। এ সময় মুসুল্লিরা দৌঁড় ঝাপ শুরু করলে পরে স্থানীয় লোকজন ধাওয়ায় হামলাকারিরা পালিয়ে যায়।এ ব্যাপারে সোমবার দুপুরে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে মো. হাসান হালোদার লিখিত অভিযোগ দায়ের করেছে।
প্রাইভেট ডিটেকটিভ/ ৩ জুন ২০১৯/ইকবাল