April 17, 2026, 11:19 am

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

দিনাজপুরে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ২

দিনাজপুরে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ২

ডিটেকটিভ নিউজ ডেস্ক

দিনাজপুরের খানসামা উপজেলায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে; এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। উপজেলার আঙ্গারপাড়া ইউানয়নের ছাতিয়ানগড় গ্রামের রাশেদ আলীর (৩০) বিরুদ্ধে এই অভিযোগ করেছে কিশোরীর পরিবার। কিশোরীর মা বলেন, গত শুক্রবার দুপুরে বৃষ্টি শুরু হলে মেয়েকে মাঠে বাধা ছাগল আনতে পাঠান। সে সময় তার সঙ্গে আরও দুই শিশু ছিল। এ সময় রাসেদ মেয়েকে ধানক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে শিশুরা দৌড়ে বাড়ি এসে খবর দেয়। পরিবারের লোকজন গিয়ে রাশেদকে হাতেনাতে আটক করে। পরে রাশেদকে থানায় নেওয়ার সময় তার পরিবারের লোকজন হামলা করে তাকে ছিনিয়ে নেয় বলে তার অভিযোগ। খানসামা থানার এএসআই শামসুল আলম বলেন, গত শুক্রবার রাতে কিশোরীর বাবা থানায় মামলা করেছেন। রাতেই রাশেদের বাবা আকবর আলী ও ছোট ভাই রুবেল আলীকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আঙ্গারপাড়া ইউানয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ বলেন, রাশেদের বিরুদ্ধে এমন অভিযোগ আগেও এসেছে। আটকের খবর পেয়ে আমি চৌকিদার পাঠাই। কিন্তু তার আগেই রাশেদ তার পরিবারের লোকজনের সহযোগিতায় পালিয়ে যান।

mostbet
Share Button

     এ জাতীয় আরো খবর