March 23, 2026, 1:18 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জন পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

আজিজুন নাহার: পবিত্রতা শুদ্ধি ও বিশুদ্ধতার আহ্বানে জন পার্টির উদ্যোগে গত ১৮ মে শনিবার জন পার্টির কেন্দ্রীয় কার্যালয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, জন পার্টির চেয়ারম্যান হৃদয় চৌধুরী। জন পার্টির মহাসচিব সালাউদ্দিন সোহাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, জন পার্টির যুগ্ম মহাসচিব আব্দুর রহমান রাজা, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসানসহ জন পার্টির কেন্দ্রীয় ও বিভিন্ন সাংগঠনিক কমিটির নেতৃবৃন্দ। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।সভায় হৃদয় চৌধুরী বলেন, জন পার্টির মূল স্লোগান বাংলাদেশ আমার-বাংলাদেশ তোমার, জন পার্টি জন জনতার। তিনি আরো বলেন, ক্ষমতা দখল বা অবৈধ পথে অর্থ আয়ের জন্য নয়, মানব সেবার জন্যই জন পার্টির জন্ম হয়েছে। তিনি বলেন, জন পার্টি এখন সারা বাংলাদেশে সাধারণ মানুষের কাছে একটি জনপ্রিয় রাজনৈতিক দল। তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের হাত থেকে বাঁচানোর জন্য এবং দেশ প্রেমে উদ্বুদ্ধ করতে কাজ করছে জন পার্টি। আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বলেন,  জন্মলগ্ন থেকেই জন পার্টির সকল কার্যক্রম প্রশংসনীয়। তিনি জন পার্টির সকল ভালো কাজের সাথে থাকার অঙ্গীকারব্যক্ত করেন।

প্রাইভেট ডিটেকটিভ/ ১৯ মে ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর