-
- ধর্ম, সারাদেশে
- শেরপুর প্রচেষ্টা সমাজ কল্যান সংস্থার ইফতার সামগ্রী বিতরণ
- আপডেট সময় May, 18, 2019, 11:51 am
- 259 বার পড়া হয়েছে
রিপন মিয়া, মৌলভীবাজার সদর প্রতিনিধিঃ

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর প্রচেষ্টা সমাজ কল্যান সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরন করা হয়।গত ১৭ই মে শুক্রবার দুপুর ২ ঘটিকার সময় শেরপুর মহাজন বাড়িতে ৬০ টি গরিব অসহায় পরিবারকে ইফতার সামগ্রী বিতরন করা হয়।উল্লেখ্য যে,সমাজের অসহায় হত-দরিদ্র মানুষের পাশে দাড়ানোর জন্যই সামাজিক উন্নয়নমূলক সংগঠনটি এই মাসের ১ তারিখে গঠন করা হয়।ইফতার সামগ্রী বিতরনের পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন- প্রচেষ্টা সমাজ কল্যান সংস্থার সভাপতি মোস্তাক আহমদ রুহিন সঞ্চালনায় ছিলেন প্রচেষ্টা সমাজ কল্যান সংস্থার সাধারণ সম্পাদক শেখ সাহেদ মিয়া।এসময় বক্তব্য রাখেন, প্রচেষ্ঠা সমাজ কল্যান সংস্থার সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম সাহেদ, সহ সভাপতি হোসাইন আহমেদ,সাংগঠনিক সম্পাদক মোফাদ আহমদ, কোষাধ্যক্ষ লুৎফুর রহমান, দপ্তর সম্পাদক রিপন মিয়া, তথ্য ও প্রকাশনা সম্পাদক যোবায়ের আহমেদ, প্রচার সম্পাদক বুলবুল আহমেদ টিপু,সমাজ কল্যাণ সম্পাদক কয়েছ আহমেদ ও কার্যকরী সদস্য মাসুম আহমদ।এ সময় উপস্থিত ছিলেন প্রচেষ্টা সমাজ কল্যান সংস্থার সহ সাধারণ সম্পাদক জাবেদ মিয়া,সহ সাধারণ সম্পাদক কাইয়ুম আহমদ,সদস্য সুমন আহমদ ও রতন সূত্রধরসহ আরও অনেকে।এসময় বক্তারা প্রচেষ্টা সমাজ কল্যান সংস্থার ভবিষ্যত পরিকল্পনা ও অগ্রগতির জন্য বিভিন্ন বক্তব্য তুলে ধরেন, এবংসামাজিক কাজ অব্যাহত রাখতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রাইভেট ডিটেকটিভ/ ১৮ মে ২০১৯/ইকবাল
এ জাতীয় আরো খবর