-
- ধর্ম, সারাদেশে
- রাজারহাটে পুলিশ ও পথচারীদের ইফতারের উদ্বোধন
- আপডেট সময় May, 18, 2019, 3:45 am
- 261 বার পড়া হয়েছে
মোঃ রেজাউল হক,রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে থানা পুলিশের উদ্যোগে পথচারীদের সুবিধার্থে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের বিশেষ আয়োজনে পুলিশ ও পথচারীর ইফতারের উদ্বোধন করা হয়েছে।গত ৯ই রমযান বুধবার রাজারহাট সোনালী ব্যাংক চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান।এ সময় উপস্থিত ছিলেন-থানা অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার,জেলা পরিষদ সদস্য আব্দুস ছালাম,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমুখ।এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার বলেন,জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এ কার্যক্রম শুরু করা হলো,শেষ রমযান পর্যন্ত এটি অব্যাহত থাকবে।উক্ত ইফতারে পথচারীসহ উপজেলার গরীব -দুঃস্থ ও অসহায় মানুষজনকে অংশ গ্রহন করার আহবান জানাচ্ছি।
প্রাইভেট ডিটেকটিভ/ ১৮ মে ২০১৯/ইকবাল
এ জাতীয় আরো খবর