আরিফুল ইসলাম,চিলমারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ঢাকাস্থ স্বেচ্ছাসেবী সংগঠন চিলমারী ছাত্র কল্যান সমিতির উদ্যোগে দোয়া, আলোচনা 
ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন 
হল এর সামনে এই অনুষ্ঠানের আয়োজন করে ছাত্র কল্যান সমিতির সদস্যরা ।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) টাঙ্গাইল মোঃ শাহাজাহান আলী , সিনিয়র প্রিন্সিপাল অফিসার রুপালি ব্যাংক লিমিটেড এর রাজ্জাকুল হায়দার হারুন, আনন্দ টিভির কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম সুজন প্রমুখ।অনুষ্ঠানে অতিথিরা সংগঠনটির বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে যেকোনো ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তারা ।পরে মোনাজাতের মাধ্যমে আলোচনা সভা শেষ করে সবাই ইফতারে অংশগ্রহণ করেন।
প্রাইভেট ডিটেকটিভ/ ১৩ মে ২০১৯/ইকবাল