April 7, 2026, 4:31 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

চোরকে শায়েস্তা করতে নিজের নগ্ন ছবি পোস্ট করলেন গায়িকা

চোরকে শায়েস্তা করতে নিজের নগ্ন ছবি পোস্ট করলেন গায়িকা

mostbet

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক


কোন এক বদমাশ চুরি করে বিক্রি করতে চাইছিল অস্ট্রেলিয়ার জনপ্রিয় গায়িকা সিয়ার নগ্ন ছবি। টের পেয়ে মোক্ষম এক জবাব দিলেন সিয়া। নিজেই ইন্টারনেটে ছেড়ে দিলেন ছবিটি। যা বিনামূল্যেই পাওয়া যায় তা দাম দিয়ে কেনার তো প্রশ্ন আসে না! ওই ছবি পোস্ট দিয়ে সিয়া লেখেন, ‘পয়সা বাঁচান। এই নিন বিনামূল্যে দিলাম। প্রতিটি দিনই হোক ক্রিসমাস!’


চুরি করে বিক্রি করতে চাওয়া ওই নগ্ন ছবিটির স্ক্রিনশট নিয়ে টুইটারে পোস্ট করেন সিয়া। ছবিটির উপর ‘ক্লায়েন্ট প্রিভিউ’ লেখা জলছাপ দিয়ে ঝাপসা করে দেয়া ছিল। নিচে ওই লোক লিখে দিয়েছিলঃ ‘আপনি যদি ছবিগুলো কেনেন তাহলে এটি স্পষ্ট করে দেয়া হবে। সাথে আরও ১৪ টি ছবি বিনামুল্যে দেয়া হবে।’
সিয়া ছবিটি টুইট করার পর ইন্টারনেট ব্যবহারকারীরা, যারা ব্ল্যাকমেইল করতে চায় তাদেরকে শায়েস্তা করার পদ্ধতির প্রশংসা করেন।
অতীতে দেখা গেছে চুরি করে তোলা সেলিব্রেটিদের নগ্ন ছবি তাদের জীবনে ব্যাপক প্রভাব ফেলে। জেনিফার লরেন্স, কেট আপটন, ভিক্টোরিয়া জাস্টিস, এবং আরও অনেক নায়িকা এমন হেনস্তার শিকার হয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর