March 23, 2026, 4:28 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

দিনাজপুরের ঘোড়াঘাটে দাখিল পরিক্ষায় ৪ উপজেলার ফলাফলে সবার শীর্ষে উদয়ধূল দাখিল মাদ্রাসা

আব্দুল কাদের,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার ঘোড়াঘাট   উপজেলার উদয়ধুল দাখিল মাদ্রাসা দাখিল (পাস) পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। গত ৬ মে দাখিল ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে । দিনাজপুরের ঘোড়াঘাটে দাখিল পরীক্ষার      ফলাফল প্রতিবছরের ন্যায় এবারও শীর্ষে উপজেলার উদয়ধূল দাখিল মাদ্রাসা। এ বছরে মাদ্রাসা থেকে ৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এর মধ্যে ২ জন জিপিএ ৫ (এ+)  ১৬ জন  এ গ্রেড ও বাকি ১৮ জন বি গ্রেডে  পেয়ে শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। বরাবরই মাদ্রাসাটি জেডিসি ও দাখিল পরীক্ষায় শীর্ষ স্থান অধিকার করে।এ বছর দিনাজপরের  নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর, বিরামপুর ৪ উপজেলার মধ্যে শীর্ষ স্থান অধিকার করেছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ হোসেন খন্দকার ও   অত্র মাদ্রাসার সুপার মোস্তাফিজুর রহমান  জাতিয় গোয়েন্দা সংবাদ কে   জানান, শিক্ষকদের আন্তরিকতা ও অক্লান্ত পরিশ্রমের ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা সন্তোষজনক ফলাফল অর্জন  করেছে।এই ফলাফল   অত্র মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের পরিশ্রমের ফসল । আগামীতে এরকম ফলাফলের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করছি ।

প্রাইভেট ডিটেকটিভ/ ১২ মে ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর