April 9, 2026, 9:29 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

ক্রিকেটার তাসকিনের সঙ্গে বিজ্ঞাপনে সাবিলা

ক্রিকেটার তাসকিনের সঙ্গে বিজ্ঞাপনে সাবিলা

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

আবারও বিজ্ঞাপনচিত্রে এসেছেন ক্রিকেটার তাসকিন আহমেদ। এবার তার সঙ্গে আছেন অভিনেত্রী সাবিলা নূর। স্মার্টফোন ব্র্যান্ড ‘অপো’র জন্য মডেল হয়েছেন তারা। রমজান ও ঈদ উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলোতে প্রচার হবে তাদের এই বিজ্ঞাপনচিত্রটি।

এ বিজ্ঞাপনচিত্র নিয়ে অপো বাংলাদেশের পাবলিক রিলেশন্স ম্যানেজার ইফতেখার সানি বলেন, ‘তাসকিন আহমেদ ও সাবিলা নূর এর সাথে কাজ করতে পেরে আমরা আনন্দিত। ঈদ আমাদের সামাজিক জীবনের জন্য অনেকভাবেই গুরুত্বপূর্ণ। প্রিয়জনদের সাথে স্মৃতি ধরে রাখার জন্যে দারুণ একটি উপলক্ষ এই আনন্দমুখর উৎসব। সব প্রিয়জনদের একসাথে হওয়ার এ উৎসবের ভালোবাসার ও আবেগের মুহূর্তর অমূল্য স্মৃতি ধরে রাখার বিষয়টি ক্রেতাদের মনে করিয়ে দিতেই আমরা বেছে নিয়েছি এমন একটি গল্প।’বিজ্ঞাপনটির গল্পে উঠে এসেছে বিদেশ ফেরত এক তরুণীর কথা। পরিবারের সাথে ঈদ উদযাপন করতে বিদেশি বন্ধুকে নিয়ে দেশে ফিরে আসে একটি মেয়ে। বাড়িতে পা দেওয়া মাত্রই বিদেশি সেই বন্ধুটি একে একে উপহার দিতে থাকে। প্রতি উপহারে প্রিয়জনদের চমকে যাওয়া অভিব্যক্তির মুহূর্ত মেয়েটি ধারণ করে নেয় তার অপোর ক্যামেরায়।

সাবিলা বলেন, ‘বন্ধুত্বের বন্ধন আর যে মুহূর্তগুলোর জন্যে আমাদের বেঁচে থাকা- এ বিষয়গুলোই উঠে এসেছে দারুণ এ বিজ্ঞাপনটিতে।’

Share Button

     এ জাতীয় আরো খবর