April 7, 2026, 9:42 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

ফণীর কারণে বাংলাদেশ-লাওস যৌথ চ্যাম্পিয়ন

ফণীর কারণে বাংলাদেশ-লাওস যৌথ চ্যাম্পিয়ন

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবের কারণে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ ইন্টারন্যাশনাল গোল্ড কাপের ফাইনাল ম্যাচ মাঠে গড়াতে পারেনি। শেষ পর্যন্ত আয়োজকরা ফাইনালে ওঠা দুই দল বাংলাদেশ ও লাওসকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যা ছয়টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ফণীর জন্য কোনো ঝুঁকি নিতে চায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

সন্ধ্যা সোয়া ৬টায় প্রেসবক্সে এসে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেন, “ফাইনাল আয়োজনের জন্য সব রকম প্রস্তুতি ছিল কিন্তু ঘূর্ণিঝড় ফণীর কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আয়োজক কমিটি ও সবাই মিলে ফাইনালটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ফাইনালের দুই দলকে যৌথচ্যাম্পিয়ন ঘোষণা করা হচ্ছে।”

গ্রæপ পর্বে মঙ্গোলিয়াকে ৫-০ গোলে হারানোর পর তাজিকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল লাওস। সেমি-ফাইনালে দলটি কিরগিজস্তানকে গুঁড়িয়ে দিয়েছিল ৭-১ গোলে। গ্রæপে সংযুক্ত আরব আমিরাতকে ২-০ গোলে হারানো বাংলাদেশ পরের ম্যাচে কিরগিজস্তানকে ২-১ গোলে হারিয়েছিল। সেমি-ফাইনালে মঙ্গোলিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল স্বাগতিকরা।

ঘণ্টায় ১৭৫ কিলোমিটার গতির ঝড়ো হাওয়া সঙ্গে নিয়ে শুক্রবার সকালে ভারতের ওড়িশা উপক‚ল অতিক্রম করে ঘূর্ণিঝড় ফণী। শুক্রবার মধ্যরাতের দিকে এ ঝড় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পৌঁছাতে পারে।

Share Button

     এ জাতীয় আরো খবর