April 7, 2026, 5:12 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

সমালোচনার পর বিশ্বকাপের সবুজ জার্সিতে লাল রঙ

সমালোচনার পর বিশ্বকাপের সবুজ জার্সিতে লাল রঙ

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

প্রবল সমালোচনার পর বাংলাদেশ দলের বিশ্বকাপের সবুজ জার্সিতে লাল রঙ যোগ করছে বিসিবি। বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, আইসিসির কাছে এরইমধ্যে জার্সি পরিবর্তনের অনুমতি চাওয়া হয়েছে।

ইংল্যান্ডে ৩০ মে শুরু হতে যাওয়া বিশ্বকাপের দ্বাদশ আসরের জন্য বাংলাদেশ দুটি জার্সি বানিয়েছে। মঙ্গলবার লাল রঙের জার্সি সাংবাদিকদের দেখান বিসিবি প্রধান। এই জার্সির দুই হাতা এবং বুকে আছে সবুজের ছোঁয়া।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গত সোমবার বিশ্বকাপের জন্য সবুজ রঙের জার্সি উন্মোচন করে বিসিবি। সেখানে কোথাও লাল না থাকায় অনলাইনের সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রবল সমালোচনা শুরু হয়।

নাজমুল হাসান মঙ্গলবার বিকেলে ধানমÐিতে এক সংবাদ সম্মেলনে জানান, নতুন সবুজ জার্সিতে থাকবে লালের ছোঁয়া।

দুই হাতায় থাকছে লাল রঙ। বুকে লাল রঙের একটি শেড থাকবে। সেখানে সাদা রঙে লেখা থাকবে বাংলাদেশ।

Share Button

     এ জাতীয় আরো খবর