-
- ধর্ম, শিক্ষা, সারাদেশে
- পূর্ব সিলেট আযাদ দ্বীনির পরীক্ষা পরিদর্শনে গোলাম আম্বিয়া কয়েছ
- আপডেট সময় April, 29, 2019, 3:02 am
- 265 বার পড়া হয়েছে
আবু তালহা তুফায়েল :
পূর্ব সিলেট আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশ বোর্ডের পরীক্ষা শুরু হয় ২৪ এপ্রিল বুধবার থেকে। বোর্ডের প্রধানকেন্দ্র দারুল উলুম কানাইঘাট মাদরাসায় আজ ২৮ এপ্রিল (রবিবার) গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ ও কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ সাকের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।পরিদর্শন পরবর্তী তারা কানাইঘাট মাদরাসার মুহতামিম মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষিপুরি হুজুর, বোর্ডের প্রধান শায়খুল হাদীস আলীম উদ্দিন দুর্লভপুরি, শায়খুল হাদীস মাহমুদুল হাসান রায়গড়ীসহ বোর্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
প্রাইভেট ডিটেকটিভ/ ২৯ এপ্রিল ২০১৯/ইকবাল
এ জাতীয় আরো খবর