March 25, 2026, 8:07 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রোনালদোর সঙ্গে রামোসের ‘সম্পর্ক ভালো’

রোনালদোর সঙ্গে রামোসের ‘সম্পর্ক ভালো’

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও সতীর্থ ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে নিজের সম্পর্কটা দারুণ বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক সের্হিও রামোস।

এবারের লা লিগায় আশানুরূপ ভালো করতে পারছে না বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। এর মধ্যে মৌসুমের শুরুর দিকে কিছু সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ক্লাবটিতে রোনালদোর সঙ্গে সম্পর্কটা তেমন ভালো যাচ্ছে না রামোসের।

এমন খবর উড়িয়ে দিলেন ডিফেন্ডার রামোস। স্প্যানিশ এই খেলোয়াড় জানালেন, পাঁচবারের বর্ষসেরা পর্তুগিজ ফুটবলারের সঙ্গে তার সম্পর্ক সবসময়ই ভালো থাকে।

“তার ও আমার মধ্যে কখনও কিছু ঘটেনি। আমাদের মধ্যে সবসময় দারুণ একটি সম্পর্ক আছে।”

“আমাদের ভিন্ন কিছু মত আছে, তবে আমরা একই পথে আছি।”

লা লিগায় ১৪ ম্যাচ খেলে ২৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রিয়াল। ৮ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা।

Share Button

     এ জাতীয় আরো খবর