April 7, 2026, 6:14 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

বিশ্বকাপে আমিরকে ছাড়াই পাকিস্তান

বিশ্বকাপে আমিরকে ছাড়াই পাকিস্তান

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

পাকিস্তান শেষবার আইসিসির টুর্নামেন্ট জিতেছিলো ইংল্যান্ডের মাটিতেই। সেবার দলের শিরোপা জয়ে দারুণ ভ‚মিকা পালন করেছিলেন পেসার মোহাম্মদ আমির। কিন্তু এবার আইসিসি বিশ্বকাপের দলেই জায়গা মেলেনি তার।

বৃহস্পতিবার বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ জনের দলে আমিরের পাশাপাশি জায়গা পাননি আরেক বাঁ-হাতি পেসার উসমান শিনওয়ারি ও হার্ড হিটার আসিফ আলিও।

বিশ্বকাপ দলে জায়গা না হলেও বিশ্বকাপের আগে ইংল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন ২৭ বছর বয়সী এই পেসার। তবে গেল কিছুদিনের পারফর্মেন্স বিচারে তার বিশ্বকাপ দলে জায়গা না পাওয়াটা অনুমিতই ছিলো। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের দারুণ পারফর্মেন্সটির পর এক দিনের ক্রিকেটে ১০১ ওভার বল করে উইকেট পেয়েছেন মোটে পাঁচটি, গড় ৯২.৬০! এই সময়ে কমপক্ষে ৬০০ বল করা বোলারদের মধ্যে যা সবচেয়ে বাজে।আমিরের আশা অবশ্য এখনো শেষ হয়ে যায়নি। দল ঘোষণার জন্য আইসিসির বেঁধে দেয়া সময়সীমা ২৩ এপ্রিল। দলগুলো চাইলে সেই সময়ের মধ্যে দলে পরিবর্তন আনতে পারবে, সেটাও আইসিসির টেকনিক্যাল কমিটির কোনো অনুমতি ছাড়াই।

বিশ্বকাপের জন্য পাকিস্তান দল: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ (ফিটনেস সাপেক্ষে), সরফরাজ আহমেদ, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, জুনাইদ খান, মোহাম্মদ হাসনাইন, হারিস সোহেইল।

Share Button

     এ জাতীয় আরো খবর