April 7, 2026, 3:48 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড

বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

mostbet


জফরা আর্চারকে বাইরে রেখে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড। আবাসন নীতিতে পরিবর্তন আনায় গত মার্চে ইংল্যান্ডের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন ২৪ বছর বয়সী আর্চার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের দলটিই বিশ্বকাপের জন্য অপরিবর্তিত রেখেছে ইংল্যান্ড। বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবে ইংল্যান্ড। সেখানে ভালো করলে এখনও বিশ্বকাপ দলে থাকার সম্ভাবনা আছে আর্চারের। ঘোষিত দলে আগামি ২৩ মে পর্যন্ত পরিবর্তন আনার সুযোগ আছে। ইংল্যান্ডের জাতীয় নির্বাচক অ্যাড স্মিথ জানান, ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আর্চারের পারফরম্যান্সে নির্বাচন প্যানেল মুগ্ধ, সে খুব প্রতিভাবান এবং রোমাঞ্চকর এক ক্রিকেটার।
ইংল্যান্ডের ক্রিস ওকস গত মঙ্গলবার বলেছিলেন, বিশ্বকাপ দলে আর্চারকে নেওয়া নীতিগতভাবে ঠিক হবে না। এখন পর্যন্ত ১৪টি ‘লিস্ট এ’ ম্যাচ খেলেছেন আন্তর্জাতিক পর্যায়ে অভিষেকের অপেক্ষায় থাকা আর্চার। তবে মুগ্ধতা ছড়িয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটে।
ঘণ্টা প্রতি ৯০ মাইল গতিতে বোলিং করার সামর্থ্য থাকায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আর্চারকে নিয়ে তুমুল আগ্রহ রয়েছে। এই মুহূর্তে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন তিনি।
বিশ্বকাপের ইংল্যান্ড দল: ওয়েন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারান, জো ডেনলি, অ্যালেক্স হেলস, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডের ইংল্যান্ড দল: ওয়েন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, জফরা আর্চার, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারান, জো ডেনলি, ক্রিস জর্ডান অ্যালেক্স হেলস, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

Share Button

     এ জাতীয় আরো খবর