April 6, 2026, 9:33 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

পান্ত নেই ভারত বিশ্বকাপ দলে, শঙ্কর চার নম্বরে

পান্ত নেই ভারত বিশ্বকাপ দলে, শঙ্কর চার নম্বরে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

মিডল অর্ডারের তীব্র লড়াইয়ে হেরে গেলেন রিশাব পান্ত। ভারতের বিশ্বকাপ দলে জায়গা হয়নি এই প্রতিভাবান তরুণ ব্যাটসম্যানের। তার সঙ্গে ১৫ সদস্যের দলে নেই অম্বাতি রায়ডুও। চার নম্বরে ব্যাটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে পেস বোলিং অলরাউন্ডার বিজয় শঙ্করকে।

মুম্বাইয়ে সোমবার অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বৈঠক করার পর ভারতের বিশ্বকাপ দল ঘোষণা করেন এমএসকে প্রসাদ। যেখানে মূল নজর ছিল চার নম্বরে কাকে বেছে নেওয়া হয় তার দিকে। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দলের প্রায় সব জায়গা আগেই ঠিক হয়ে ছিল। ব্যাটিং অর্ডারে এই একটা জায়গা নিয়ে ছিল তীব্র লড়াই। অনেকে সুযোগ পেলেও কেউই নিজের করে নিতে পারেননি জায়গাটি।

ভারতের প্রধান নির্বাচক জানান, বোলিংও করতে পারায় আর ফিল্ডার হিসেবে রায়ডুর চেয়ে এগিয়ে থাকায় চার নম্বরে ব্যাটিংয়ের জন্য দলে জায়গা পেয়েছেন শঙ্কর। অভিজ্ঞ দিনেশ কার্তিককে রাখা হয়েছে মহেন্দ্র সিং ধোনির ব্যাকআপ হিসেবে। কিপিংয়ে দক্ষতায় এগিয়ে থাকায় ভারতের টেস্ট কিপার পান্তকে পেছনে ফেলে জায়গা পেয়েছেন কার্তিক।

দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের সঙ্গে বিকল্প ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন লোকেশ রাহুল।

হার্দিক পান্ডিয়া ও শঙ্করের সঙ্গে অলরাউন্ডার হিসেবে আছেন রবীন্দ্র জাদেজা। অনুমিতভাবে জায়গা পেয়েছেন দুই রিস্ট স্পিনার যুজবেন্দ্র চেহেল ও কুলদীপ যাদব।

জাসপ্রিত বুমরাহর সাথে নতুন বল পাওয়ার লড়াইয়ে থাকবেন ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ শামি। শামি খেললে লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে গভীরতা বাড়াতে বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার জাদেজার খেলা নিশ্চিত বলে জানান ভারতের প্রধান নির্বাচক।

৫ জুন সাউথ্যাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধার অভিযান শুরু করবে ভারত।

ভারতের বিশ্বকাপ দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, যুজবেন্দ্র চেহেল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি।

Share Button

     এ জাতীয় আরো খবর