April 6, 2026, 5:50 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

আইপিএলে অনন্য রেকর্ড গড়লেন আন্দ্রে রাসেল

আইপিএলে অনন্য রেকর্ড গড়লেন আন্দ্রে রাসেল

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

রীতিমত বসন্ত চলছে আন্দ্রে রাসেলের ক্যারিয়ারে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে রয়েছেন ফর্মের তুঙ্গে। ব্যাট হাতে তা-ব চালানো এই ক্যারিবিয়ান ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় গড়েছেন নতুন রেকর্ড।

আইপিএলে দ্রুততম ১ হাজার রান ও ৫০ উইকেট নেওয়া ক্রিকেটার এখন রাসেল। এতদিন যৌথভাবে রেকর্ডটি দখলে ছিল কিয়েরন পোলার্ড ও শেন ওয়াটসনের। শুক্রবার রাতে তাদের টপকে রেকর্ডটি নিজের করে নিয়েছেন রাসেল। ১ হাজার রান ও ৫০ উইকেট নিতে পোলার্ড ও ওয়াটসনের লেগেছিল যেখানে ৬২ ম্যাচ, সেখানে রেকর্ড গড়া রাসেল খেলেছেন ৫৭ ম্যাচ।

চলতি আইপিএলে খুব বেশি বল করছেন না রাসেল। কাঁধের চোটের কারণে প্রয়োজনের মুহূর্তেই কেবল বল হাতে নিচ্ছেন তিনি। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে শুক্রবার নিয়েছেন যেমন। সাফল্যও পেয়েছেন এই পেসার। দিল্লির অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ফিরিয়ে আইপিএলে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন রাসেল। একই সঙ্গে রেকর্ডটা নিজের করে নেন তিনি।

দ্রুততম ১ হাজার রান ও ৫০ উইকেট নেওয়া খেলোয়াড়ের তালিকায় রাসেল, পোলার্ড ও ওয়াটসনের পরে আছেন ডোয়াইন ব্রাভো। ক্যারিবিয়ান অলরাউন্ডার এই জোড়া মাইলফলকে পৌঁছাতে খেলেছেন ৭৮ ম্যাচ। তার পরে থাকা সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিসের লেগেছিল ৭৯ ম্যাচ।

চলতি আইপিএলে ব্যাট হাতে তা-ব চালাচ্ছেন রাসেল। ৭ ম্যাচে তিনি করেছেন ৩০২ রান, যেখানে ২৯ ছক্কার সঙ্গে মেরেছেন ২০ বাউন্ডারি। বল অবশ্য খুব বেশি করেননি, এরপরও সবমিলিয়ে করা ১২ ওভারে পেয়েছেন ৬ উইকেট।

Share Button

     এ জাতীয় আরো খবর