April 4, 2026, 9:30 am

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

আচরণবিধি ভঙ্গ করে শাস্তির মুখে ধোনি

আচরণবিধি ভঙ্গ করে শাস্তির মুখে ধোনি

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

রাজস্থান রয়্যালসের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের ম্যাচে আচরণবিধি ভঙ্গ করেছেন মহেন্দ্র সিং ধোনি। এতে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে।

আইপিএলের আচরণবিধির ২.২০ অনুচ্ছেদের দ্বিতীয় লেভেলের অপরাধ স্বীকার করেছেন চেন্নাই অধিনায়ক। শাস্তিও মেনে নিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

১৫২ রানের লক্ষ্যে নেমেছিল চেন্নাই। ঘটনা শেষ ওভারের। নো বল নিয়ে বিতর্ক তৈরি করেন আম্পায়ার। তাতে চটে যান ধোনি।

শেষ ওভারে ১৮ রান দরকার ছিল চেন্নাইয়ের। তৃতীয় বলে বেন স্টোকসের ইয়র্কারে বোল্ড হন ধোনি। শেষ তিন বলে আরও ৮ রান করতে হতো তার দলকে। স্ট্রাইকে ছিলেন নতুন ব্যাটসম্যান মিচেল স্যান্টনার। স্টোকস করেন ফুল টস। আম্পায়ার উলহাস গান্ধে বলটি উঁচু হওয়ার কারণে প্রথমে নো বলের সঙ্কেত দেন। কিন্তু স্কয়ার লেগে থাকা আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড তার এই সিদ্ধান্ত নাকচ করেন।

এতে ওই ওভারে ছড়ায় উত্তাপ। ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা ও স্যান্টনারও জড়িয়ে পড়েন তাতে। ধোনি মাঠের ভেতরে ঢুকতে বাধ্য হন। কয়েক মিনিট আম্পায়ারের সঙ্গে তর্ক করতে দেখা যায় অধিনায়ককে।

ডেলিভারিটি শেষ পর্যন্ত বৈধই ছিল। কিন্তু শেষ বলে স্যান্টনারের দারুণ এক ছয়ে রোমাঞ্চকর জয় পায় চেন্নাই। ক্রিকইনফো

Share Button

     এ জাতীয় আরো খবর