April 4, 2026, 9:30 am

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

রেইফার ওয়েস্ট ইন্ডিজের অন্তর্বর্তীকালীন কোচ

রেইফার ওয়েস্ট ইন্ডিজের অন্তর্বর্তীকালীন কোচ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

বিশ্বকাপ শুরু হতে আর দেড় মাসের মতো বাকি। এর আগে ওয়েস্ট ইন্ডিজের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হলো ফ্লয়েড রেইফারকে।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট রিকি স্কেরিটের নেতৃত্বে কোচিং ও নির্বাচন প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। তারই প্রথম ধাপ হিসেবে নিয়োগ পেলেন ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব করা রেইফার।

ওয়েস্ট ইন্ডিজের পুরো নির্বাচন প্যানেলকে বরখাস্ত করা হয়েছে। ২০১৬ সাল থেকে প্রধান নির্বাচকের দায়িত্বে থাকা কোর্টনি ব্রাউন চাকরি হারিয়েছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন রবার্ট হেইনেস।

রেইফার নিয়োগ পেয়েছেন রিচার্ড পাইবাস বরখাস্ত হওয়ায়। বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজের সময় অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে ছিলেন রেইফার। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের ইংল্যান্ড বধের সময়ও কোচ ছিলেন তিনি।

রেইফারের প্রথম মিশন হবে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে। যেখানে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ। ক্রিকইনফো

Share Button

     এ জাতীয় আরো খবর