April 6, 2026, 10:38 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

পোলার্ড বিশ্বকাপ খেলতে আশাবাদী

পোলার্ড বিশ্বকাপ খেলতে আশাবাদী

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

আইপিএলে চলছে ক্যারিবীয়দের পাওয়ার হিটিং, যা উপভোগ্য ক্রিকেটের দারুণ এক প্রদর্শনী। আর তেমন প্রদর্শনীর কথা বললে এবারের আইপিএল কাঁপানো কিয়েরন পোলার্ডের কথা মনে থাকবেই। বুধবার তার বিধ্বংসী ব্যাটিংয়েই মুম্বাই ১৯৮ রানের বিশাল স্কোর তাড়া করে জিতেছে। আগুনে ফর্মে থাকায় তার বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার আশাটাও বেড়ে গেছে আরও। কারণ আগের বিতর্কিত সেই সভাপতি নেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডে!

ডেভ ক্যামেরন আর এখন ক্যারিবীয় বোর্ডের প্রধান নন। নানা বিতর্কে জড়িয়ে তিনি এখন পদ ছাড়া। আর তার সময়েই পোলার্ডসহ অভিজ্ঞ ক্রিকেটাররা ব্রাত্য হয়ে পড়েছেন বিতর্কিত নানা নিয়মের কারণে। বর্তমানে রিকি স্কেরিট বোর্ড প্রধান হওয়ায় পরিবর্তনের হওয়া বইছে ক্যারিবীয় বোর্ডে। এমন অবস্থায় বেশ কিছু পরিবর্তন ইতোমধ্যে হাতে নিয়েছে তারা। সম্ভাবনা যখন এমন, তখন বিশ্বকাপ দলে নিজেকেও দেখছেন পোলার্ড। আইপিএলের আগুনে পারফরম্যান্সই তাকে সেই স্বপ্ন দেখতে সাহস জোগাচ্ছে, ‘আসলে এখন নির্বাচনের জন্য লোক আছে যাদের কাজ নির্বাচন করা। দেখা যাক পরিস্থিতি আসলে কী হয়। আমি সর্বোচ্চ চেষ্টা করি ফিল্ডে যেয়ে যতটুকু সম্ভব স্কোর বোর্ডে রান তোলা। আমি এখন ৩১ বছরে, গেইল ৩৯ বছরেও দাপিয়ে বেড়াচ্ছে।’

মুম্বাই ইন্ডিয়ান্সের জয় তুলে নেতে একাই ৩১ বলের ৮৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন পোলার্ড। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে রোহিত শর্মা না থাকায় নেতৃত্বের ভারটাও ছিলো তার কাঁধে। আইপিএলে ক্যারিবীয় অনেক তারকাই এখন উত্তুঙ্গ ফর্মে। তাদের বিশ্বকাপ দলে ভেড়ালে ওয়েস্ট ইন্ডিজ দলটা যে শক্তিশালী হয়ে দাঁড়াবে তা নিজেও মানেন পোলার্ড। একই সঙ্গে বোর্ডের দৃশ্যপট যে পাল্টেছে সেই ইঙ্গিতও তিনি দিলেন এভাবে, ‘অবশ্যই আপনি বলতে পারেন শক্তিশালী হবে। আমাদের নতুন নির্বাচক ও বোর্ড প্রধান এসেছেন। আর তারা এসেছেন বলেই আপনি এই প্রশ্নটা করেছেন। গত বছর হলে হয়তো এমন প্রশ্ন করতেন না।’

Share Button

     এ জাতীয় আরো খবর