April 7, 2026, 3:00 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

অরণ্য’র সাইকেল র‍্যালি-১৯ ও বৃক্ষরোপণ-

মোঃ রেজাউল হক,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
সবুজ বাঁচান, সবুজের যত্ন নিন’-এই স্লোগানকে সামনে রেখে বুধবার (১০ এপ্রিল) কুড়িগ্রামে ও রাজারহাটে সাইকেল র‌্যালি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেছে পরিবেশবাদী স্বেচ্ছাসেবী যুব সংগঠন অরণ্য। বৃক্ষ রোপণ এবং বৃক্ষের প্রতি যত্নশীল হওয়ার বিষয়ে জনসচেতনতা বাড়াতে তারা এই কর্মসূচির আয়োজন করেন।সকালে স্থানীয় সার্কিট হাউজের সামনে র‌্যালির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ। এ সময় কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু উপস্থিত ছিলেন।এরপর র‌্যালিতে অংশগ্রহণকারীরা একে একে সদর উপজেলার টোগরাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০টি এবং রাজারহাট উপজেলার সরকারি মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজ মাঠে ১৫টি গাছের চারা রোপণ করেন। এ সময় তাদের সাথে যোগ দেন, রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার মুহ: রাশেদুল হক প্রধান (সদ্য পদোন্নতি পাওয়া অতিরিক্ত জেলা প্রশাসক), রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও রিভারাইন পিপল-এর পরিচালক ড. তুহিন ওয়াদুদ, অধ্যক্ষ আলহাজ্ব মো: সফিকুল ইসলাম, প্রভাষক মো: এনামুল হক।

mostbet
এছাড়া তারা রাজারহাটের ধনঞ্জয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৩০টি এবং উলিপুর উপজেলার অর্জুনেরডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৫টি চারা রোপণ করেন।এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের স্বাগত জানান এবং স্বতঃস্ফূর্তভাবে চারা রোপণে অংশগ্রহণ করেন। এভাবে দীর্ঘ প্রায় ৩০ কিলোমিটার পথ ঘুরে র‌্যালিটি জেলা শহরের কলেজ মোড় এলাকায় ফিরে এসে শেষ হয়।
প্রাইভেট ডিটেকটিভ/ ১১ এপ্রিল ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর