April 4, 2026, 7:54 am

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

‘আর্থ কাপ’ ফুটবলে পেলে সহযোগিতা চান শেখ হাসিনার

‘আর্থ কাপ’ ফুটবলে পেলে সহযোগিতা চান শেখ হাসিনার

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

জলবায়ু পরিবর্তন বিষয়ে বিশ্বজুড়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘আর্থ কাপ’ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছেন ব্রাজিলিয়ান সাবেক ফুটবল কিংবদন্তি পেলে। আর এই আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চাইছেন তিনি। তাই পেলে ফাউন্ডেশনের বিশেষ প্রতিনিধির মাধ্যমে প্রধানমন্ত্রীকে একটি চিঠি ও ভিডিও বার্তা পাঠিয়েছেন তিনবারের বিশ্বকাপজয়ী এই ব্রাজিল তারকা।

এই টুর্নামেন্ট বিশ্বের প্রায় সাড়ে তিনশো কোটি ফুটবলপ্রেমীকে এক করবে বলে আশা পেলের। যার নাম হবে ‘পেলে আর্থ কাপ’। এই প্রতিযোগিতা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চেয়ে ২৬ মার্চ নিজের ফাউন্ডেশনের প্রতিনিধির মাধ্যমে এক চিঠি ও ভিডিও বার্তা পাঠান পেলে। যেখানে জলবায়ু সঙ্কট মোকাবেলায় বিশ্বনেতাদের এক করার পাশাপাশি, আন্তর্জাতিক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার ভূয়সী প্রশংসাও করেন তিনি।চিঠীতে গত দশ বছরে বাংলাদেশ টেকসই উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে উল্লেখ করে পেলে একে এক অসাধারণ অর্জন বলে আখ্যায়িত করেছেন। বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের নেতৃত্ব ও দূরদৃষ্টির প্রশংসাও করেছেন এই ফুটবল কিংবদন্তী।

Share Button

     এ জাতীয় আরো খবর