March 20, 2026, 3:07 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

ময়মনসিংহে কিশোরকে পিটিয়ে হত্যা: গ্রেফতার ২

ময়মনসিংহে কিশোরকে পিটিয়ে হত্যা: গ্রেফতার ২

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্রীরামপুর এলাকায় চোর সন্দেহে সাগর (১৬) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার ও গত বুধবার রাতে উপজেলার ডৌহাখোলা ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেফতার করে গৌরীপুর থানা পুলিশ। ওই দুজন হলেন একই উপজেলার শ্রীরামপুর এলাকার রিয়াজ উদ্দিন (৩০) ও ফজলুর রহমান (৪০)। কিশোর সাগর হত্যার একদিন পর মঙ্গলবার বিকেলে তার বাবা শিপন মিয়া বাদী হয়ে আক্কাস আলীসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা করেন। এরপর থেকেই ভিডিও ফুটেজ ও ছবি দেখে জড়িতদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। গত সোমবার সকালে গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চর শ্রীরামপুর গ্রামের আক্কাস আলী ও তাঁর ভাইয়েরা মিলে চোর সন্দেহে সাগরকে পিটিয়ে হত্যা করেন। পরে লাশ কাশবনে গুম করে রাখেন তাঁরা। ঘটনার পরের দিন মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সেই লাশ কাশবন থেকে উদ্ধার করে। আক্কাস আলী স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় একজন কর্মী বলে জানা গেছে। ঘটনার পর থেকেই আক্কাস আলী ও তাঁর পরিবারের সদস্যরা পালিয়েছে। পুলিশ তাঁদের ধরার চেষ্টা করছে।

Share Button

     এ জাতীয় আরো খবর