April 4, 2026, 3:44 am

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

মিয়ামি ওপেনের কোয়ার্টার ফাইনালে ফেদেরার

মিয়ামি ওপেনের কোয়ার্টার ফাইনালে ফেদেরার

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

রাশিয়ার দানিল মেদভেদেভকে সরাসরি সেটে হারিয়ে মিয়ামি ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন তিনবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার।

২০১৭ সালে শেষবার এই ট্রফি হাতে নেওয়া ফেদেরার ৬-৪, ৬-২ গেমে জিতেছেন। শেষ আটের টিকিট নিশ্চিত করতে এদিন তিনি সময় নেন এক ঘণ্টা এক মিনিট।

১৩তম বাছাইয়ের বিপক্ষে ৩৭ বছরের ফেদেরারের উইনার্স ২২টি, শেষ ১১ গেমের ৯টিই জিতেছেন। কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসন।

ম্যাচ শেষে ফেদেরার বলেছেন, ‘আমি চিন্তা করেছিলাম এটা দারুণ ম্যাচ হবে। পয়েন্টগুলো আমার হাতে চলে এসেছিল এবং এটাই ছিল বড় পার্থক্য। এই সপ্তাহে আমার সার্ভিস হচ্ছে দারুণ এবং আশা করি পরের পর্বে সেটা ধরে রাখতে পারবো।’

অ্যান্ডারসনের বিপক্ষে ৬ বার খেলার অভিজ্ঞতা হয়েছে ফেদেরারের। তার কাছে হার মাত্র একটি, গত বছরের উইম্বলডনে। দক্ষিণ আফ্রিকান প্রতিপক্ষকে নিয়ে সুইস তারকার মূল্যায়ন, ‘কেভিন দারুণ খেলোয়াড়। এই মুহূর্তে দারুণ সব সার্ভিস করে খেলছে সে। আশা করি তাকে হতাশ করবো।’ বিবিসি

Share Button

     এ জাতীয় আরো খবর