April 4, 2026, 3:42 am

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

পান্থের ঝড়ো ব্যাটিংয়ে উড়ে গেল মুম্বাই

পান্থের ঝড়ো ব্যাটিংয়ে উড়ে গেল মুম্বাই

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

গত আইপিএলের ফর্মটা যেন এবার প্রথম ম্যাচ থেকেই দেখাতে শুরু করলেন ঋষভ পান্থ। সৌরভ গাঙ্গুলি আর রিকি পন্টিংয়ের টিপসেই যেন বদলে গেলেন ২১ বছর বয়সী তরুণ। ২৭ বলে ৭৮ রানের ঝড়ো ইনিংস খেলে রোহিতের মুম্বাইয়ের কাছ থেকে একা হাতেই ম্যাচটা নিজেদের দিকে ঘুরিয়ে নিলেন তিনি।

দিল্লির ৬ উইকেটে ২১৩ রানের জবাবে ৯ উইকেটে ১৭৬ রানে থামে মুম্বাই। ৩৭ রানে জিতে দ্বাদশ আইপিএল-এ অভিযান শুরু করল দিল্লি।

রবিবার ওয়াংখেড়েতে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে দিল্লিকে ব্যাটিং করতে পাঠান রোহিত শর্মা। ম্যাকলেনঘেনের দাপটে শুরুতেই পৃথ্বি শ (৭) আর শ্রেয়শ আইয়ার (১৬) ফিরে গেলেও কলিন ইনগ্রাম (৪৭) ও শিখর ধাওয়ান (৪৩) জুটি দিল্লিকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেয়।

এরপর ওয়াংখেড়ের বাইশ গজে পান্থ শো। ৭টি চার ও সমান সংখ্যক ছক্কার মারে ২৭ বলে অপরাজিত ৭৮ রানের ইনিংস খেলেন ঋষভ। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২১৩ রান তোলে দিল্লি। ৩টি উইকেট নেন ম্যাকলেনেঘন। একটি করে উইকেট নেন বুমরাহ, হার্দিক পান্ডে ও বেন কাটিং।২১৪ রানের টার্গেট নিয়ে ব্যাটিং করতে নেমে ইশান্ত শর্মার দাপটে শুরুতেই বেকায়াদায় পড়ে যায় মুম্বাই। রোহিত শর্মা (১৪) ও কুইন্টন ডি-কককে (২৭) সাজঘরে ফেরান ইশান্ত। দ্রুত ফেরেন সূর্যকুমার যাদব। এরপর হাল ধরেন যুবরাজ সিং এবং কাইরন পোলার্ড। পোলার্ড ২১ এবং ক্রুনাল পান্ডে ৩২ রান করলেও হার্দিক পান্ডে শূন্য রান করে সাজঘরে ফেরেন।

বিশ্বজয়ের মাঠেই ব্যাট হাতে ঝড় তোলেন যুবরাজ সিং। কিন্তু শেষ রক্ষে হয়নি। ৩৫ বলে ৫৩ রান করে আউট হন তিনি। ১৭৬ রানে থামে মুম্বাই। দিল্লির ইনিংসে শেষ বলে চোট পান বুমরাহ। এদিন তিনি আর ব্যাট করতে নামেননি। দিল্লির হয়ে ইশান্ত ও রাবাদা ২টি করে উইকেট নেন।

Share Button

     এ জাতীয় আরো খবর