April 4, 2026, 3:44 am

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

মিয়ামি ওপেনেও নেই সেরেনা

মিয়ামি ওপেনেও নেই সেরেনা

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

শারীরিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না সেরেনা উইলিয়ামসের। গত সপ্তাহে ইন্ডিয়ান ওয়েলসে খেলার মাঝে সরে দাঁড়িয়েছিলেন। চলমান মিয়ামি ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছালেও এবার হাঁটুর ইনজুরিতে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন।

শুক্রবার সুইডেনের রেবেক্কা পিটারসনকে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছিলেন প্রতিযোগিতার ৮বারের চ্যাম্পিয়ন সেরেনা। পরের পর্বে তার প্রতিপক্ষ ছিলো চীনের ২৭ বছর বয়সী ওয়াং কিয়াং।

সেরেনা নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় স্বাভাবিকভাবে বাই পাচ্ছেন ওয়াং কিয়াং। চোটের কারণে নাম প্রত্যাহার করে নেওয়ায় হতাশ সেরেনা নিজেও। তবে আগামি বছর খেলার প্রত্যাশা করেছেন তিনি, ‘আশা করছি পরের বছর এমন টুর্নামেন্টে আবার খেলবো যেখানে অবিশ্বাস্য সব ভক্তের সমাহার ঘটে।’

সেরেনার চোটের দিনে অপ্রত্যাশিত হার দেখেছেন র‌্যাংকিংয়ের এক নম্বর নাওমি ওসাকা। তৃতীয় রাউন্ডে হেরে গেছেন তাইওয়ানের সিয়েহ সু ওয়েইয়ের কাছে। অপর দিকে ঘাম ঝরিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন পেত্রো কেভিতোভা। ক্রোয়াট ডোনা ভেকিচকে ৬-৪, ৩-৬, ৬-৪ গেমে হারিয়েছেন তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর