April 13, 2026, 7:42 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বরিশালের ১২৪ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

বরিশালের ১২৪ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

‘মাদককে না বলুন’ এই প্রত্যয়ে সারাদিয়ে বরিশালের ১২৪ জন মাদকসেবী ও ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন। গতকাল বুধবার বেলা ১২টায় পুলিশ লাইন্সের এক অনুষ্ঠানে জেলার দশ উপজেলা থেকে আত্মসমর্পণকারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বরিশাল রেঞ্জ পুলিশের চৌকস উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোঃ শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে মাদকসেবী ও ব্যবসায়ীদের শপথবাক্য পাঠ করান। শুরুতে আত্মসমপর্ণকারীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরবর্তীতে স্বাভাবিক জীবনে ফিরে যেতে ৫৮ জনকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আত্মসমর্পণকারী মাদকসেবী ও ব্যবসায়ীরা বলেন, তারা কেউ বন্ধুদের কবলে পরে বা হতাশা থেকে মাদকের নেশায় আসক্ত হয়ে পরেন। এতে করে তাদের পরিবারের সাথে বিরোধ ও সমাজের মানুষ ঘৃনার চোখে দেখেন। এর থেকে পরিত্রাণ পেতে থানা পুলিশের সহায়তা করার আহবানে সাড়াদিয়ে তারা আত্মসমপর্ণ করেছেন। এখন থেকে তারা অন্যকেও মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করবেন।

অনুষ্ঠানের সভাপতি জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বলেন, কমিউনিটিং পুলিশিং বা অন্যকোন সভায় প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে মাদক। তাই সুস্থ্য জীবনে ফিরে যেতে মাদকসেবী ও ব্যবসায়ীদের সুযোগ দেয়া হচ্ছে। বাকি যারা রয়েছে তাদেরকেও আত্মসমর্পণ করার আহবান করা হয়েছে। অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক মোঃ হাবিববুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রগণ উপস্থিত ছিলেন। জেলা পুলিশ অফিস সূত্রে জানা গেছে, গত ১ আগস্ট মোঃ সাইফুল ইসলাম বরিশালের পুলিশ সুপার হিসেবে যোগদান করার পর থেকে তিনি জেলার ১০ থানা এলাকায় ওপেন হাউজ ডে এবং কমিউনিটি পুলিশিং সভায় মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে আসার আহবান জানিয়ে আসছেন। পুলিশ সুপারের সেই আহবানে সারাদিয়ে মাদক ব্যবসায়ীরা স্থানীয় থানায় যোগাযোগ করে আলোর পথে ফিরে আসার ক্ষেত্রে সহযোগিতা চেয়েছেন। যে কারণে পুলিশও তাদের এই সুযোগ করে দিয়ে বরিশালকে মাদকমুক্ত করতে প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলামের মতে, মাদকের বিস্তার ঠেকাতে মাদক ব্যবসায়ীদের ভালও হওয়ার সুযোগ দেয়া হয়েছে। তবে গ্রেফতারী পরোয়ানা থাকলে তাকে এ সুযোগ দেয়া হচ্ছেনা। পূর্বের মাদক মামলায় জামিনে থাকলে কিংবা অভিযোগ আছে কিন্তু মামলা নেই তাদের এ সুযোগ দেয়া হচ্ছে। অতীতে মাদক মামলা থাকলে বিচার হবে। সেক্ষেত্রে কোন ছাড় নয়। উল্লেখ্য, এ জেলার মাদকের স্বর্গরাজ্য হিসেবেখ্যাত গৌরনদী উপজেলাকে সর্বপ্রথম শতভাগ মাদক নিমূর্লের লক্ষ্যে গত ২ এপ্রিল গৌরনদী মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) হিসেবে মোঃ ফিরোজ কবির যোগদান করেই স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করে ঘোষনা করেছিলেন, হয় গৌরনদীতে মাদক ব্যবসায়ীরা থাকবে, না হয় ওসি ফিরোজ কবির থাকবে। মাদক নির্মূলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিপ্ত শপথ নিয়ে কাজ শুরু করে ওসি ফিরোজ কবিরের দিনরাত অবিরাম চেষ্টা আর অভিযানের ফলে মাত্র একমাসের মধ্যে শীর্ষ মাদক ব্যবসায়ীদের তিনি (ওসি) পাকড়াও করতে সক্ষম হয়েছিলেন। ওইসময় মাদক বিরোধী বিশেষ অভিযানে থানা পুলিশ ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলসহ প্রায় দেড় শতাধিক মাদক ব্যবসায়ী ও সেবীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছিলেন। সে সময় মাত্র একমাসের ব্যবধানে মাদক বিরোধী অভিযানে দক্ষিণাঞ্চলের প্রভাবশালী এক ইয়াবা ডিলারসহ প্রায় দেড় শতাধিক মাদক বিক্রেতা ও সেবীদের গ্রেফতার করেছিলেন ওসি ফিরোজ কবির। আর ওইসব ঘটনায় ৮৫টি মামলা দায়েরের পাশাপাশি উদ্ধার করা হয়েছিলো বিপুল পরিমান ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য। কয়েকদিনের ব্যবধানে গৌরনদীতে যখন ৮০ ভাগ মাদক নিমূর্ল করা হয় সে সময়ই রহস্যজনক কারণে কোন অভিযোগ ছাড়াই চৌকস ওসি ফিরোজ কবিরকে গৌরনদী মডেল থানা থেকে বদলী করে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অর্ন্তভূক্ত করা হয়। ফলে ফের গৌরনদী এখন মাদকের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর