April 13, 2026, 5:34 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বেনাপোলে ৩২ হাজার ৪শ’ ডলারসহ যাত্রী আটক

বেনাপোলে ৩২ হাজার ৪শ’ ডলারসহ যাত্রী আটক

বেনাপোল থেকে এনামুল হক

mostbet

বেনাপোল চেকপোস্ট থেকে ৩২ হাজার ৪শ’ ইউএস ডলারসহ আওলাদ হোসেন (৩৮) নামে ভারত ফেরত এক বাংলাদেশি যাত্রীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (২৯ নভেম্বর) সকাল ৮টার দিকে বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক আওলাদ হোসেন কেরানীগঞ্জের আব্দুল করিমের ছেলে। তার পাসপোর্ট নম্বর বিকে ০৯২২১৯৯।

 

বিজিবি সূত্রে জানা যায়, ওই যাত্রী ভারত থেকে ফেরার পথে বেনাপোল  চেকপোস্টে তার গতিবিধি বিজিবি সদস্যদের সন্দেহজনক মনে হয়। পরে তারা ওই যুবকের ব্যাগ তল্লাশি করে। এ সময় তার ব্যাগ থেকে ৩২ হাজার ৪শ’ ইউএস ডলার পাওয়া যায়।

 

৪৯ ব্যাটালিয়ন বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার শ্রী হারাধন আটকের আওলাদ হোসেন এ খবর নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর