April 13, 2026, 12:41 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

সাভারে নবজাতকের ‘বখশিশ’ চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, চার হিজড়াসহ আহত ১০

সাভারে নবজাতকের ‘বখশিশ’ চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, চার হিজড়াসহ আহত ১০

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঢাকার সাভার উপজেলায় নবজাতকের ‘বখশিশ’ চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে চার হিজড়াসহ অন্তত ১০ জন আহত হয়েছে। গত রোববার রাতে উপজেলার আশুলিয়ার কাঠগড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সম্প্রতি কাঠগড়া এলাকার বাসিন্দা কুদ্দুস মিয়ার স্ত্রীর একটি সন্তান হয়। রোবাবর রাতে কয়েকজন হিজড়া তাঁর বাড়িতে গিয়ে ‘বখশিশ’ বাবদ কয়েক হাজার টাকা দাবি করে। টাকা না দেওয়ায় হিজড়াদের সঙ্গে কুদ্দুস মিয়ার বাগবিত-া হয়। একপর্যায়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে হিজড়ারা। পরে হিজড়াদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় চার হিজড়াসহ কমপক্ষে ১০ জন আহত হয়। তাদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি দুই পক্ষের উপস্থিতিতে মীমাংসা করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর