April 8, 2026, 12:33 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

‘ধোনি’ কোহলির সবচেয়ে বড় অস্ত্র

‘ধোনি’ কোহলির সবচেয়ে বড় অস্ত্র

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

মহেন্দ্র সিং ধোনির প্রশংসায় পঞ্চমুখ সুনীল গাভাসকার। কিছুদিন আগেই বলেছিলেন, বিশ্বকাপ ফাইনালে ভারত-ইংল্যান্ড মুখোমুখি হওয়ার সম্ভাবনা প্রবল। আর ধোনি দলে থাকায় বিরাট কোহলির যে বাড়তি সুবিধা পাবেন তা মনে করছেন সুনীল।

তার কথায়, ‘বিরাটের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ধোনি। উইকেটরক্ষক ধোনি দলের সম্পদ। বিরাটকে পরামর্শ দেয়। বোলারদের তো সারাক্ষণ বুঝিয়ে যায়।’

বেঙ্গালুরুতে দ্বিতীয় টি-২০ ম্যাচে বিরাট-ধোনি ১০০ প্লাস রান যোগ করেছিলেন। ওই ম্যাচে দু’জনই আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে নিজেদের ৫০ নম্বর ছয় মেরেছেন।

সুনীল বলেন, ‘দুজনের কেমিস্ট্রি বেশ ভাল। দুজনেই একে-অপরকে শ্রদ্ধা করে। বিশ্বকাপে দুজনের বোঝাপড়া ভারতের কাছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ।’ভারতের বোলিং আক্রমণ যে অন্যতম সেরা তা জানাতে ভোলেননি সুনীল। ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরা, মহম্মদ সামি, কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাহাল যে কোনও পরিস্থিতিতে উইকেট নেওয়ার ক্ষমতা রাখেন।

সুনীল বলছিলেন, ‘ভারতের যা বোলিং আক্রমণ, তাতে যে কোনো পরিবেশে সফল হবে। এই বোলাররা নিয়মিত উইকেট নিতে পারে। বিপক্ষের উপর চাপ তৈরি করতে পারে। তবে এই আক্রমণের বিরুদ্ধে ২৮০ কিংবা ৩০০ তুলে দেওয়ার মত প্রতিপক্ষ আছে। তবে ভারতের ব্যাটিংও ভাল। রান তাড়া করতে ওস্তাদ বিরাটরা।’

 

Share Button

     এ জাতীয় আরো খবর