April 14, 2026, 1:54 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ইসলামপুরে খেলাকে কেন্দ্র করে হামলা গুরুত্বর আহত বাবা মা

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর)প্রতিনিধিঃ

mostbet

জামালপুর ইসলামপুরে শিশুদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ঝগড়ায় অসহায় বাবা.মা গুরুত্বর আহত হয়ে জামালপুর চিকিৎসাধীন রয়েছে। অর্থাভাবে চিকিৎসা করতে না পেরে ওই বাবা,মা অসহায় হয়ে পড়েছে। শুক্রবার পৌর শহরের মধ্য দরিয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান- ছোটদের ঝগড়াকে কেন্দ্র একই এলাকার আক্তার হোসেনের পরিবার ও চেংগু সেকের পুত্র হায়দার আলীর পরিবারের মাঝে ঝগড়ার সৃষ্টি হয়। এতে হামলায় হায়দার আলী(৪৫)ও তার স্ত্রী সালমা বেগম(৪০) গুরুত্বর আহত সহ একাধিক আহত হয়েছে। আহত হায়দার আলী জানান-তার স্কুল পড়–য়া পুত্র হাসান(৯) নিজ বাড়ী থেকে একটু দুরে মাঠে ছাগল চড়াচ্ছিল। এ সময় মাঠে ক্রিকেট খেলতে আসা একই গ্রামের আক্তার হোসেনের পুত্র শাওন(১৬) ও তার সহযোগীদের নিয়ে ক্রিকেট খেলতে ছিল। খেলার সময় বল মাঠের বাইরে গেলে বারবার শিশু হাসানকে বল আনতে বলে হয়। একাধিকবার এনে দিলে আবারো তাকেই আনতে বললে হাসান মানা করে। এতে শিশু হাসান ও শাওনের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোটদের ঝগড়ার বড়দের মাঝে রুপ নেয়। দুই পরিবারের মাাঝে ঝগড়া হয়। এই আক্রশে সন্ধ্যায় হায়দার আলী বাড়ীর বাইরে চা খেতে গেলে আক্তার হোসেন,পুত্র সেলিম,সোহাগ,বিপুল সহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাকে এলোপাথারী হামলা করে। এতে সে গুরুত্বর আহত হয়। খবর পেয়ে স্ত্রী সালমা বেগম তাকে উদ্ধার করতে গেলে তাকেও বেদম মারপিট করে। এতে তার মাথা ফেটে যায়। আশপাশের লোকজন তাদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হায়দার আলীর ডানহাতে আঘাত সহ সালমা বেগমের মাথায় ১১টি সেলাই দেয়া হয়। তাদের অবস্থায় অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুরে প্রেরন করেছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে। অসহায় ওই পরিবার অমানুষিক নির্যাতনের বিচার চেয়ে প্রশাসনের নিকট দাবী জানিয়েছেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২০ ফেব্রুয়ারি ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর