April 13, 2026, 6:50 pm

mostbet
সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বাগাতিপাড়ায় ইউএনও ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন; কর্ণফুলী চ্যাম্পিয়ন

মোঃ রেজাউন্নবী রেনু, বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতাঃ
নাটোরের বাগাতিপাড়া উপজেলা অফিসার্স ক্লাব এর উদ্যোগে মাস ব্যাপী শুরু হওয়া ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় ‘কর্ণফুলী’ দল চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধায় অফিসার্স ক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত খেলায় ‘ধানশিঁড়ি’ দলকে হারায় ‘কর্ণফুলী’ দল। কর্ণফুলী দলে ছিলেন বিআরডিবি’র জুনিয়র একাউনটেন্ট মৃদুল কুমার ও সহকারী মৎস্য অফিসার নূর কাজমীর জামান খান এবং ‘ধানশিঁড়ি’ দলে ছিলেন ওসি (তদন্ত) স্বপন কুমার চৌধূরী ও পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের প্রকল্প অফিসার জাকির হোসেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। ইউএনও নাসরিন বানু’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নাটোরের অগ্রণী ব্যাংকের এজিএম ইখতিয়ার উদ্দিন, কৃষি অফিসার মোমরেজ আলী, ওসি সিরাজুল ইসলাম শেখ পিপিএম, মৎস্য অফিসার অহেদুজ্জামান প্রমুখ। উল্লেখ্য, মাসব্যাপী খেলায় এ টুর্নামেন্টে পৃথক নদীর নামে মোট ১৬টি দল অংশগ্রহন করে। গত ২১ জানুয়ারী এ খেলার উদ্বোধন করা হয়েছিল।
প্রাইভেট ডিটেকটিভ/২০ ফেব্রুয়ারি ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর