April 8, 2026, 5:50 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

ডিপিএল’এ সবচেয়ে বেশি পারিশ্রমিক মাশরাফি-মাহমুদউল্লাহর

ডিপিএল’এ সবচেয়ে বেশি পারিশ্রমিক মাশরাফি-মাহমুদউল্লাহর

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন মাশরাফি মুর্তজা ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুই অভিজ্ঞ ক্রিকেটারের পারিশ্রমিক ৩৫ লাখ টাকা।  সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম অবশ্য ডিপিএলে খেলতে অনাগ্রহী। তিন তারকাই লিগে বিশ্রাম চেয়ে আবেদন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে।

ডিপিএলে আইকন ক্যাটাগরি না থাকলেও ‘এ’ প্লাস ক্যাটাগরি রাখা হয়েছে এবার। এই ক্যাটাগরিতে ৯ জন জাতীয় দলের ক্রিকেটার রয়েছেন, যাদের পারিশ্রমিকের পরিধি ধরা হয়েছে ২৫ থেকে ৩৫ লাখ টাকা। খেলোয়াড়ের মান এবং অভিজ্ঞতার ওপর ভিত্তি করে ক্যাটাগরি ও পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে।

এ ব্যাপারে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) ইনচার্জ তৌহিদ মাহমুদ সংবাদ মাধ্যমকে বলেছেন, “আমরা ৭টা ক্যাটাগরি অনুযায়ী পারিশ্রমিক ঠিক করেছি। ‘এ’ প্লাস গ্রেডে ২৫-৩৫ লাখ, ‘এ’ গ্রেডে ২০-২৫ লাখ, ‘বি’ প্লাস গ্রেডে ১৫-১৯ লাখ, ‘বি’ গ্রেডে ১২-১৪ লাখ, ‘সি’ প্লাস গ্রেডে ৮ লাখ, ‘সি’ গ্রেডে ৫ লাখ এবং ‘ডি’ গ্রেডে ২-৪ লাখ টাকা পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে।”

আইকন না থাকা প্রসঙ্গে সিসিডিএমের ইনচার্জ বলেছেন, ‘জাতীয় দলের কয়েকজন খেলোয়াড়কে লিগের পুরোটা সময় পাওয়া যাবে না। এ ছাড়া মুশফিক, তামিম ও সাকিব বিশ্রাম চেয়ে আবেদন করেছেন বিসিবির কাছে।’

লিগে প্রতিটি দল তিন জন ক্রিকেটার ‘রিটেইন’ করার সুযোগ পাচ্ছে। গতবারের চ্যাম্পিয়ন আবাহনী মাশরাফির সঙ্গে ধরে রেখেছে মোসাদ্দেক হোসেন সৈকত এবং নাজমুল হোসেন শান্তকে। অন্যদিকে মোহামেডানে এবারও রকিবুল হাসান, কাজী অনিক এবং ইরফান শুক্কুরকে দেখা যাবে। আবাহনী-মোহামেডান সহ ১০টি দল রিটেইন করা ক্রিকেটারদের তালিকা জমা দিয়েছে এরই মধ্যে। শুধু প্রথম বিভাগ থেকে উঠে আসা দুটি ক্লাব প্লেয়ার্স ড্রাফটের আগে তিন জনকে নিতে পারবে। প্লেয়ার্স ড্রাফট হবে আগামি সোমবার।

Share Button

     এ জাতীয় আরো খবর