April 13, 2026, 4:25 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

নেত্রকোনায় ট্রাকের ধাক্কায় নিহত ১

নেত্রকোনায় ট্রাকের ধাক্কায় নিহত ১

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের কানিয়াইল বালুর ডাইভারশনে গতকাল শুক্রবার সকালে ট্রাকের ধাক্কায় এক হেলপার নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়,ময়মনসিংহ সদরের চুরকাই এলাকার রাজা মিয়া(২০)কে কানিয়াইল বালুর ডাইভারশনে বালু নিতে আসা ময়মনসিংহ সদরএলাকার একটি ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দেয়।ধাক্কা খাওয়ার সাথে সাথে বালিতে লুটিয়ে পড়ে রাজা মিয়া।তৎক্ষনাত তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ষোঘনা করেন।ওই ট্রাকের ড্রাইভার ময়মনসিংহের আবদুল হকের পুত্র মোঃ সোহেল প্রতিনিধিকে বলেন, রাজা মিয়া আমার সাথে অনেকদিন যাবত হেলপার হিসেবে কাজ করছে।সকাল ৮টার দিকে বালু নেয়ার জন্যে কানিয়াইল ড্রাইভারশনে ড্রেজারের কাছে ট্রাক ভীড়াই এবং আমি বালু দেখতে চলে যাওয়ার সময় সে ট্রাকের পিছনে কাজ করছিল।এ সময় পিছনের ট্রাকের ধাক্কায় আহত হয়ে পড়ে হাসপাতালে মারা যায়।এ বিষয়ে দুর্গাপুর থানার কর্মকর্তা ইন-চার্জ মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন হেলপার নিহত হওয়ার বিষয়টি আমি শুনেছি লাশ থানা হেফাজতে আছে।

Share Button

     এ জাতীয় আরো খবর