April 14, 2026, 4:50 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

মাদারীপুরে গাছে মোটরসাইকেল ধাক্কা, নিহত ২

মাদারীপুরে গাছে মোটরসাইকেল ধাক্কা, নিহত ২

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মাদারীপুরে মোটরসাইকেল রাস্তার পাশে গাছে ধাক্কা দিয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন তাদের আরেক বন্ধু। শিবচর থানার পরিদর্শক মো. জাকির হোসেন মোল্লা জানান, উপজেলার কাদিরপুর ইউনিয়নের মানিকপুর মোড়ে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন – শিবচর উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক আবদুল খালেক মৃধার ছেলে কাঞ্চন মৃধা (৩০) ও একই উপজেলার মোজ্জাফরপুর গ্রামের ইসমাইল মোড়লের ছেলে রুবেল (২৮)। পরিদর্শক জাকির বলেন, তিন বন্ধু দ্রুতগতির মোটরসাইকেলে করে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারান। মোটরসাইকেলটি রাস্তার পাশে গাছের সঙ্গে থাক্কা খেয়ে ছিটকে পড়লে ঘটনাস্থলেই কাঞ্চন ও রুবেলের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অপর বন্ধু বিপ্লব মাদবরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর