রাজধানীতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার
ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজধানীর কাফরুল এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে কাফরুল থানাধীন ১৩নম্বর সেকশনের ব্লক ‘এ’, বাড়ি (নম্বর ২৭৭) টিনসেট কলোনির একটি সেমিপাকা দ্বিতলা বাড়ির নিচতলা থেকে লাশটি উদ্ধার করা হয়। কাফরুল থানার এসআই আবদুল কুদ্দুস ব্যাপারী জানান, লাশটি প্রায় গলে গেছে। শরীর অবশিষ্টাংশ পচে ফুলে উঠেছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান এসআই আবদুল কুদ্দুস ব্যাপারী।