March 30, 2026, 8:34 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

রবিনিয়োর ৯ বছরের জেল ধর্ষণের দায়ে

রবিনিয়োর ৯ বছরের জেল ধর্ষণের দায়ে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

দলবেঁধে আলবেনিয়ার এক নারীকে ধর্ষণের জন্য ব্রাজিলের সাবেক ফরোয়ার্ড রবিনিয়োকে নয় বছরের কারাদ- দিয়েছে মিলানের একটি আদালত।

অভিযোগে বলা হয়, ২০১৩ সালে ইতালির সেরি আর দল এসি মিলানে খেলার সময় রবিনিয়ো এবং আরও পাঁচ ব্রাজিলিয়ান মিলানের একটি নাইটক্লাবে ২২ বছর বয়সী ওই নারীকে অ্যালকোহলের নেশা করিয়ে যৌন নির্যাতন করেন।

আদালত বাদিকে ক্ষতিপূরণ হিসেবে ৬০ হাজার ইউরো দেওয়ারও নির্দেশ দিয়েছে।

৩৩ বছর বয়সী রবিনিয়ো ২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত এসি মিলানের হয়ে খেলেন। বর্তমানে ব্রাজিলের আতলেতিকো মিনেইরোতে খেলা এই ফরোয়ার্ড আদালতের কোনো শুনানিতে হাজির হননি। আইনজীবীর মাধ্যমে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

ব্রাজিল তার নাগরিককে অন্য কোনো দেশে বিচারের ফেরত পাঠায় না। তাই তৃতীয় কোনো দেশে গেলে কেবল রবিনিয়ো গ্রেপ্তারের ঝুঁকিতে পড়বেন।

ব্রাজিলের হয়ে ১০০ ম্যাচ খেলে ২৮ গোল করা রবিনিয়ো রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটিতেও খেলেছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর