April 7, 2026, 11:21 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

উইন্ডিজকে গুঁড়িয়ে দিলেন উড-মইন

উইন্ডিজকে গুঁড়িয়ে দিলেন উড-মইন

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

দারুণ এক স্পেলে গতিময় পেসার মার্ক উড কাঁপিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডার। শুরু আর শেষে ছোবল দিলেন মইন আলি। প্রথম ইনিংসে কোনোমতে দেড়শ পেরিয়েই থেমে গেল ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট লুসিয়া টেস্টে শতরানের লিড পেল ইংল্যান্ড।

ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট নেন উড। দুই ওপেনারকে বিদায় করার পর শেষের দিকেও দুটি উইকেট নেন অফ স্পিনার মইন। ওয়েস্ট ইন্ডিজ গুঁড়িয়ে যায় ১৫৪ রানে। সিরিজে প্রথমবারের মতো কোনো টেস্টে চালকের আসনে বসে ইংল্যান্ড।

তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ১৯ রান। প্রথম ইনিংসের মতো এবারো সাবধানী শুরু এনে দিয়েছেন দুই ওপেনার। ররি বার্নস ১০ ও কিটন জেনিংস ৮ রানে ব্যাট করছেন।

প্রথম ইনিংসে ১২৩ রানের লিড পাওয়া ইংল্যান্ড এগিয়ে গেছে ১৪২ রানে।

ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রোববার ৪ উইকেটে ২৩১ রান নিয়ে খেলা শুরু করা ইংল্যান্ড প্রথম ইনিংসে যেতে পারেনি বেশিদূর। কেমার রোচের বোলিং তোপে সফরকারীরা গুটিয়ে যায় ২৭৭ রানে।

জায়গায় দাঁড়িয়ে গতিময় পেসার শ্যানন গ্যাব্রিয়েলকে খেলতে গিয়ে বোল্ড হয়ে যান জস বাটলার। আগের দিন ফিফটি পাওয়া আরেক ব্যাটসম্যান বেন স্টোকসকে কট বিহাইন্ড করে শিকার ধরেন রোচ। সফরকারীদের কোনো ব্যাটসম্যান পারেননি প্রতিরোধ গড়তে। ইংল্যান্ড শেষ ৬ উইকেট হারায় ৪৫ রানে।

আগের দিনের উইকেটশূন্য রোচ ৪৮ রানে নেন ৪ উইকেট।

সিরিজে চতুর্থবারের মতো পঞ্চাশ ছোঁয়া জুটিতে ওয়েস্ট ইন্ডিজকে ভালো শুরু এনে দিয়েছিলেন ক্রেইগ ব্র্যাথওয়েট ও জন ক্যাম্পবেল। পরপর দুই বলে দুই ওপেনারকে ফিরিয়ে দেন মইন।

অফ স্পিনারকে উড়ানোর চেষ্টায় সীমানায় ধরা পড়েন ব্র্যাথওয়েট। ৬৩ বলে ৪১ রান করা ক্যাম্পবেল ফিরেন এলবিডব্লিউ হয়ে। ৪.২ ওভারে ১৩ রান দিয়ে চার উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের চাপে ফেলে দেন উড। শেই হোপ, ড্যারেন ব্রাভো, রোস্টন চেইস ও শিমরন হেটমায়ারের কেউ যেতে পারেননি দুই অঙ্কে।

৭৯ রানে ৬ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ দেড়শ ছাড়ায় শেন ডাওরিচ ও রোচের ব্যাটে। ৬ চারে ৩৮ রান করা ডাওরিচকে এলবিডব্লিউ করে থামান স্টুয়ার্ট ব্রড। গ্যাব্রিয়েলকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে থামিয়ে দেন উড। ৪১ রানে ৫ উইকেট নিয়ে তিনিই দলের সফলতম বোলার। মইন ৪ উইকেট নেন ৩৬ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: (আগের দিন শেষে ২৩১/৪) ১০১.৫ ওভারে ২৭৭ (বাটলার ৬৭, স্টোকস ৭৯, বেয়ারস্টো ২, মইন ১৩, উড ৬, ব্রড ০, অ্যান্ডারসন ০; রোচ ৪/৪৮, গ্যাব্রিয়েল ২/৪৯, জোসেফ ২/৬১, পল ২/৫৮, চেইস ০/৪০, ব্র্যাথওয়েট ০/৫)

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৭.২ ওভারে ১৫৪ (ব্র্যাথওয়েট ১২, ক্যাম্পবেল ৪১, হোপ ১, ব্রাভো ৬, চেইস ০, হেটমায়ার ৮, ডাওরিচ ৩৮, পল ৯, রোচ ১৬*, জোসেফ ২, গ্যাব্রিয়েল ৪; অ্যান্ডারসন ০/৩১, ব্রড ১/৪২, মইন ৪/৩৬, উড ৫/৪১)

ইংল্যান্ড ২য় ইনিংস: ১০ ওভারে ১৯/০ (বার্নস ১০*, জেনিংস ৮*; রোচ ০/৪, গ্যাব্রিয়েল ০/৯, পল ০/৬)

Share Button

     এ জাতীয় আরো খবর