April 7, 2026, 11:19 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

‘অ্যালান বোর্ডার মেডেল’ পেলেন কামিন্স

‘অ্যালান বোর্ডার মেডেল’ পেলেন কামিন্স

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

পারফরম্যান্সে দারুণ ধারাবাহিক। সময়ের সঙ্গে ক্রমেই হয়ে উঠছেন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের একজন। সেটির প্রতিফলনই পড়ল স্বীকৃতিতে। অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘অ্যালান বোর্ডার মেডেল’ জিতে নিয়েছেন ফাস্ট বোলার প্যাট কামিন্স।

সোমবার মেলবোর্নের ক্রাউন ক্যাসিনোতে হয়ে গেল ‘অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠান। ক্রিকেটার, আম্পায়ার ও সংবাদকর্মীদের ভোটে নির্ধারিত হয় সেরার স্বীকৃতি। ভোটের তুমুল লড়াইয়ে জিতেছেন কামিন্স।

১৫৬ ভোট পেয়ে সেরা হয়েছেন এই ফাস্ট বোলার। ১৫০ ভোট পেয়ে দ্বিতীয় সেরা নাথান লায়ন। অ্যারন ফিঞ্চ পেয়েছেন ১৪৬ ভোট। সমান ১০২ ভোট করে পেয়েছেন উসমান খাওয়াজা ও মার্কাস স্টয়নিস। অ্যান্ড্রু টাই পেয়েছেন ৮৫ ভোট।

২০১৪ সালে মিচেল জনসনের পর এই প্রথম বর্ষসেরা হলেন কোনো ফাস্ট বোলার। স্টিভেন স্মিথের পর সবচেয়ে কম বয়সে এই পুরস্কার জিতলেন কামিন্স। ২০১৫ সালে ২৫ বছর ২৩৯ দিন বয়সে ‘অ্যালান বোর্ডার মেডেল’ জিতেছিলেন স্মিথ। কামিন্স জিতলেন ২৫ বছর ২৭৯ দিন বয়সে। মেয়েদের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘বেলিন্দা ক্লার্ক অ্যাওয়ার্ড’ জিতেছেন অ্যালিসা হিলি। পাশাপাশি আরও দুটি ক্যাটেগরিতে জিতে ইতিহাস গড়েছেন তিনি। এই কিপার-ব্যাটার জিতেছেন মেয়েদের বর্ষসেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কারও।

ছেলেদের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন লায়ন। পুরস্কারের জন্য বিবেচিত সময়ে (৯ জানুয়ারি ২০১৮ থেকে ৭ জানুয়ারি ২০১৯) ১০ টেস্ট খেলে এই অফ স্পিনার নিয়েছেন অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ৪৯ উইকেট। সেরা হয়েছেন তিনি ২৫ ভোট পেয়ে। কামিন্স এখানে পেয়েছেন ২২ ভোট।

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জিতেছেন স্টয়নিস। বিবেচ্য সময়ে অস্ট্রেলিয়ার ১৩ ওয়ানডের সবকটি খেলে এই অলরাউন্ডার করেছেন তৃতীয় সর্বোচ্চ ৩৭৬ রান, বল হাতে নিয়েছেন দলের সর্বোচ্চ ১৩ উইকেট। ৩০ ভোট পেয়ে পেছনে ফেলেছেন তিনি ফিঞ্চকে (২২ ভোট)।

৩৩ ভোট পেয়ে বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। ৩০ ভোট পেয়ে তার পেছনে ছিলেন ডার্সি শর্ট। বিবেচ্য সময়ে ১৮ ইনিংসে ৩৬.১৪ গড় ও ১৪৩.৭৫ স্ট্রাইক রেটে ৫০৬ রান করেছেন ম্যাক্সওয়েল, উইকেট নিয়েছেন ৯টি।

সেরা উঠতি ক্রিকেটারের পুরস্কার ‘ব্র্যাডম্যান ইয়াং ক্রিকেটার’ নির্বাচিত হয়েছেন ২১ বছর বয়সী ব্যাটসম্যান উইল পুকোভ্স্কি। ঘরোয়া ক্রিকেটের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ম্যাথু ওয়েড।

Share Button

     এ জাতীয় আরো খবর