April 13, 2026, 11:07 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

রাজধানীতে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

রাজধানীতে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet

রাজধানীর আদাবরের স্লুইসগেট এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-২। আটকেরা হলেন-আব্দুল আজিজ (৫২), আবদুল ওয়াহাব (৪৬) ও মোশারফ হোসেন (৩৬)। গত বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। র‌্যাব-২ এর অপারেশন কর্মকর্তা এএসপি রবিউল ইসলাম জানান, একটি চক্র রাজধানীর মোহাম্মদপুর, আদাবরসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করছিল। চক্রটি বেনাপোল থেকে ট্রাকে করে ফেনসিডিলের চালান নিয়ে আসছে এমন তথ্যের ভিত্তিতে আদাবরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র‌্যাব। চেকপোস্টে একটি টাটা ট্রাক এসে পৌঁছালে তল্লাশি করে ড্রাইভার ও পাশে বসা মাদক ব্যবসায়ীদের সিটের নিচ থেকে কাগজের প্যাকেটে মোড়ানো ৪৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটকেরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজসে যশোরের সীমান্ত থেকে ফেনসিডিল কিনে ঢাকায় এনে বিক্রি করতো।

Share Button

     এ জাতীয় আরো খবর