April 7, 2026, 11:21 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

বাটলার-স্টোকস ইংল্যান্ডের ত্রাতা

বাটলার-স্টোকস ইংল্যান্ডের ত্রাতা

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ক্যারিবিয়ানে আবারও ব্যর্থ ইংল্যান্ডের টপ অর্ডার। তবে জস বাটলার ও বেন স্টোকসের অপরাজিত ফিফটিতে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়া টেস্টে প্রথম টেস্টে বড় সংগ্রহের আশা জাগিয়েছে জো রুটের দল।

তৃতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ২৩১ রান। বাটলার ৬৭ ও স্টোকস ৬২ রানে ব্যাট করছেন। পঞ্চম উইকেটে এরইমধ্যে তারা গড়েছেন অবিচ্ছিন্ন ১২৪ রানের জুটি। এবারের সফরে এটাই ইংল্যান্ডের সর্বোচ্চ রানের জুটি।

ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শনিবার টস হেরে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করে ইংল্যান্ড। প্রথম ঘণ্টার বিরতির পর বাজে শটে কিটন জেনিংস ফিরলে ভাঙে সফরকারীদের উদ্বোধনী জুটি।

অনেকটা সময় নিয়ে থিতু হওয়া ররি বার্নস ও জো ডেনলি পারেননি নিজেদের ইনিংস বড় করতে। এক চারে ১০৩ বলে ২৯ রান করা বার্নসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন কিমো পল। পরের ওভারে ডেনলিকে ফিরিয়ে দেন শ্যানন গ্যাব্রিয়েল।

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাজে সময় কাটানো রুট ব্যর্থ আরও একবার। তৃতীয়বারের মতো আলজেরি জোসেফের বলে আউট হলেন ইংলিশ অধিনায়ক। ১০৭ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকতে থাকা ইংল্যান্ডকে কক্ষপথে ফিরিয়েছেন বাটলার ও স্টোকস।

দুই সহজাত আক্রমণাত্মক ব্যাটসম্যানের শতরানের জুটিতে ইংল্যান্ড দিন শেষে করেছে স্বস্তিতে। ৭০তম ওভারের শেষ বলে জোসেফকে ফিরতি ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন স্টোকস। রিপ্লেতে দেখা যায় বলটি ছিল ‘নো’। তাই বেঁচে যান এই অলরাউন্ডার। কোনো ক্ষতি ছাড়াই শেষ সেশন কাটিয়ে দেয় ইংল্যান্ড। ২০১৭ সালের জানুয়ারি থেকে এনিয়ে ১৮ বার ‘নো’ বলের জন্য উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ।

স্টোকস ১৩০ বলে ৬২ রান করতে হাঁকান ৬টি চার। বাটলারের ১২৩ বলে খেলা ৬৭ রানের ইনিংস গড়া ৯টি চারে।

মন্থর ওভার রেটের জন্য নিষিদ্ধ অধিনায়ক জেসন হোল্ডারের জায়গায় একাদশে ফেরা অলরাউন্ডার পল ৪২ রানে নেন ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ৮৩ ওভারে ২৩১/৪ (বার্নস ২৯, জেনিংস ৮, ডেনলি ২০, রুট ১৫, বাটলার ৬৭*, স্টোকস ৬২*; রোচ ০/৩৪, গ্যাব্রিয়েল ১/৪৪, জোসেফ ১/৫৬, পল ২/৪২, চেইস ০/৪০, ব্র্যাথওয়েট ০/৫)

Share Button

     এ জাতীয় আরো খবর