April 8, 2026, 3:10 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

টানা চতুর্থ জয় বসুন্ধরা কিংসের

টানা চতুর্থ জয় বসুন্ধরা কিংসের

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

প্রিমিয়ার লিগে জয়ের ধারায় আছে বসুন্ধরা কিংস। মুক্তিযোদ্ধা সংসদকে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে নবাগত দলটি।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শনিবার ৩-১ গোলে জিতে বসুন্ধরা কিংস। টানা চার জয়ে ১২ পয়েন্ট তাদের।

ম্যাচের সপ্তম মিনিটে দেনিয়েল কলিনদ্রেস সোলেরার কর্নারের পর ডি-বক্সের জটলার ভেতর থেকে প্লেসিং শটে বসুন্ধরা কিংসকে এগিয়ে নেন সুশান্ত ত্রিপুরা। ১৯তম মিনিটে জাপানের মিডফিল্ডার ইউসুকে কাতো স্পট কিকে মুক্তিযোদ্ধা সংসদকে সমতায় ফেরান। বালো ফামুসাকে গোলরক্ষক আনিসুর রহমান জিকো ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

দ্বিতীয়ার্ধে দারুণ খেলা বসুন্ধরা আরও দুই গোল করে জয় অনেকটাই নিশ্চিত করে নেয়। ৭০তম মিনিটে মতিন মিয়া দলকে ফের এগিয়ে নেওয়ার চার মিনিট পর দারুণ ফ্রি কিকে ব্যবধান বাড়ান কোস্টারিকার ফরোয়ার্ড সোলেরা।

১২ পয়েন্ট আবাহনী লিমিটেডেরও। তবে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা বসুন্ধরা কিংসের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে।

পাঁচ ম্যাচে তৃতীয় হারের স্বাদ পাওয়া মুক্তিযোদ্ধা সংসদের পয়েন্ট ৬।

Share Button

     এ জাতীয় আরো খবর