April 8, 2026, 12:19 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

খাওয়াজার সেঞ্চুরি স্টার্কের ৫ উইকেটের পর

খাওয়াজার সেঞ্চুরি স্টার্কের ৫ উইকেটের পর

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

মিচেল স্টার্কের ছোবলে তৃতীয় দিন এলোমেলো হয়ে গেল শ্রীলঙ্কা। ওপেনারদের দৃঢ়তায় ভালো শুরু পাওয়া সফরকারীরা প্রথম ইনিংসে গুটিয়ে গেল দুইশ ছাড়িয়েই। ফলো অন না করানো অস্ট্রেলিয়া উসমান খাওয়াজার অপরাজিত সেঞ্চুরিতে ক্যানবেরা টেস্টে বড় লক্ষ্য দিল দিনেশ চান্দিমালের দলকে।

তৃতীয় দিনের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ বিনা উইকেটে ১৭ রান। দুই ওপেনার দিমুথ করুনারতেœ ও লাহিরু থিরিমান্নের রান ৮ করে। জয়ের জন্য আরও ৪৯৯ রান রান চাই সফরকারীদের।

মানুকা ওভালে রোববার ৩ উইকেটে ১২৩ রান নিয়ে দিন শুরু শ্রীলঙ্কা প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২১৫ রানে।

সাবধানী ব্যাটিংয়ে এগোনো শ্রীলঙ্কা একটা বড় ধাক্কা খায় কুসল পেরেরা মাঠ ছাড়লে। জাই রিচার্ডসনের বাউন্সার আঘাত হানে তার হেলমেটে। প্রথম ইনিংসে বাঁহাতি এই ব্যাটসম্যান আর ব্যাটিং করেনি।

আগের দিন প্যাট কামিন্সের বাউন্সার ঘাড়ে লাগার পর স্ট্রেচারে করে মাঠ ছেড়েছিলেন দিমুথ করুনারতেœ। কুসল পেরেরা মাঠ ছাড়লে এই ওপেনার আসেন ক্রিজে। এদিন বেশি কিছু করতে পারেননি তিনি।

স্টার্কের বাউন্সার সামলানোর চেষ্টায় হিট উইকেট হয়ে ফিরে যান ধনাঞ্জয়া ডি সিলভা। দারুণ এক ডেলিভারিতে গালিতে ধরা পড়েন দিমুথ করুনারতেœ। অভিষিক্ত চামিকা করুনারতেœকে শূন্য রানে ফেরান ন্যাথান লায়ন। ২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা।

ক্রিজে গিয়েই বোলারদের ওপর চড়াও হওয়া নিরোশান ডিকভেলাকে বিদায় করেন মার্নাস লাবুশেন। তিন বলের মধ্য দিলরুয়ান পেরেরা ও বিশ্ব ফার্নান্দোকে বিদায় করে দশমবারের মতো পাঁচ উইকেট নেন বাঁহাতি পেসার স্টার্ক। লঙ্কানরা শূন্য রানে হারায় ৩ উইকেট।

স্টার্ক ৫৪ রানে নেন ৫ উইকেট। অফ স্পিনার লায়ন ২ উইকেট নেন ৭০ রানে।

৩১৯ রানের বড় লিড পাওয়া অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩৭ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। সেখান থেকে দলকে পথ দেখান খাওয়াজা ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ট্র্যাভিস হেড। চতুর্থ উইকেটে গড়েন ১৫৯ রানের অবিচ্ছিন্ন জুটি।

খাওয়াজা অষ্টম সেঞ্চুরি ছুঁতেই ৩ উইকেটে ১৯৬ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইন। খাওয়াজা ১৩৬ বলে ১৪ চারে করেন ১০১ রান। হেড ৮ চারে অপরাজিত থাকেন ৫৯ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৫৩৪/৫ ইনিংস ঘোষণা

শ্রীলঙ্কা ১ম ইনিংস: (আগের দিন শেষে ১২৩/৩) ৬৮.৩ ওভারে ২১৫ (দিমুথ করুনারতেœ ৫৯, কুসল পেরেরা আহত অবসর ২৯, ডি সিলভা ২৫, ডিকভেলা ২৫, চামিকা করুনারতেœ ০, দিলরুয়ান ১০, রাজিথা ০*, ফার্নান্দো ০; স্টার্ক ৫/৫৪, রিচার্ডসন ০/৪৯, কামিন্স ১/৩২, লায়ন ২/৭০, লাবুশেন ১/৫)

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ৪৭ ওভারে ১৯৬/৩ ইনিংস ঘোষণা (হ্যারিস ১৪, বার্নস ৯, খাওয়াজা ১০১*, লাবুশেন ৪, হেড ৫৯*; ফার্নান্দো ১/৪৩, রাজিথা ২/৬৪, দিলরুয়ান ০/৫২, চামিকা করুনারতেœ ০/১৮, ডি সিলভা ০/১৯)

শ্রীলঙ্কা ২য় ইনিংস: (লক্ষ্য ৫১৬) ৬ ওভারে ১৭/০ (দিমুথ করুনারতেœ ৮*, থিরিমান্নে ৮*; স্টার্ক ০/৬, রিচার্ডসন ০/৯, লায়ন ০/১)

Share Button

     এ জাতীয় আরো খবর