April 12, 2026, 3:52 pm

mostbet
সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ভক্তদের আবারও হতাশ করলেন আশরাফুল!

লিপন দেব বালাগঞ্জ উপজেলা(সিলেট)প্রতিনিধিঃ
নিজের নামের মান রাখতে পারলেন না মোহাম্মদ আশরাফুল।নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো ফিরেছিলেন বিপিএলের মঞ্চে কিন্তু এই ফেরা তাঁর জন্য শুভো হলো না।হাসলো না তাঁর ব্যাট।চরম ব্যর্থতায় যেন ডুবে গেলেন তিনি।চলতি বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে খেলছেন টাইগার দলের এই সাবেক টেস্ট অধিনায়ক।কিন্তু একাদশে নিয়মিত হতে পাচ্ছেন না।প্রথম দুই ম্যাচে মুশফিকের একাদশে তাঁর জায়গা হয়েছিলো।কিন্তু ব্যর্থ হয়ে ছিলো তাঁর ব্যাট।প্রথম ম্যাচে তিন রান ও দ্বিতীয় ম্যাচে ২২ রান।দুই ম্যাচে ২৫ রান করেছিলেন এই ডান হাতি ব্যাটসম্যান।এরপর টানা নয় ম্যাচ একাদশে তাঁর জায়গা হয়নি।তাকে ছাড়াই হেসে খেলে প্লে-অফ পর্ব নিশ্চিত করে ফেলেছে চিটাগং।তাই নিয়মরক্ষার ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে আজ আফগান খেলোয়াড় মোহাম্মদ শেহজাদের পরিবর্তে একাদশে জায়গা হয় এই ডান হাতি ব্যাটসম্যানের।গ্যালারিতে ছিল তাঁর ভক্তদের উল্লাশ।কিন্তু মাঠে তিনি যেন একাবারেই ঠান্ড ছিলেন ফিল্ডিং করার সময় সহজ দুটি ক্যাচ পরপর ফেলিয়ে দিলেন।এখানেই শেষ নয়,সিলেটের দেওয়া ১৬৫ রানের লক্ষে ডেলপোর্টের সাথে ওপেনিং ব্যাটিং করতে আসেন।সেখানেও ব্যর্থ হলেন।মাত্র দুই বল খেলে তাসকিনের বলে উইকেটরক্ষকের কাছে শূন্য রানে ক্যাচ আউট হন।সাথে সাথে থেমে যায় গ্যালারিতে উল্লাশ।মুহুর্তেই যেন সব কিছু নিরব হয়ে যায়।চলতি বিপিএলে তিন ম্যাচে তাঁর রানের সংখ্যা ২৫।তাঁর এমন বাজে পারফম্যান্স বুঝিয়ে দিচ্ছে প্লে-অফের ম্যাচ গুলোতে তাকে আর একাদশে নাও দেখা যেতে পারে।আশরাফুলের এমন পারফম্যান্সে গ্যালারিতে থাকা ভক্তরা হতাশই হয়েছেন।দীর্ঘ দিন পর প্রিয় খেলোয়াড়ের এমন পারফম্যান্স আশরাফুল ভক্তদের জন্য সত্যিই কষ্টের ছিলো।
প্রাইভেট ডিটেকটিভ/০২ ফেব্রুয়ারি ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর