April 13, 2026, 1:36 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

হেলস দেশে ফিরে যাচ্ছেন, ডি ভিলিয়ার্সও যাবেন লিগ পর্ব শেষে

হেলস দেশে ফিরে যাচ্ছেন, ডি ভিলিয়ার্সও যাবেন লিগ পর্ব শেষে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

কাঁধের ইনজুরির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসর শেষ না করেই দেশে ফিরে যাচ্ছেন রংপুর রাইডার্সের ইংলিশ খেলোয়াড় অ্যালেক্স হেলস। আর লিগ পর্ব শেষে দেশে ফিরে যাবেন এবি ডি ভিলিয়ার্স।

গেল মঙ্গলবার চট্টগ্রামে রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচে কাঁধে ব্যথা পান তিনি। পরবর্তীতে জানা যায়, হেলসের ইনজুরিটি বড় আকারের। তাই পুরো আসর শেষ না করেই দেশে ফিরে যেতে হচ্ছে হেলসকে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রাইডার্সের কোচ টম মুডি।বিপিএলের এবারের আসরে রংপুর রাইডার্সের জার্সি গায়ে ৮ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ১৬৭ স্ট্রাইক রেটে ৩০৪ রান করেছেন হেলস।

এদিকে লিগ পর্বের খেলা শেষে দেশে ফিরে যাবেন দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সও। ডি ভিলিয়ার্সের ফিরে যাবার দুঃসংবাদের পর হেলসের বিদায় বড় ধাক্কাই বটে রংপুরের জন্য।

Share Button

     এ জাতীয় আরো খবর