April 10, 2026, 4:47 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

বিজেএমসি রুখে দিল চট্টগ্রাম আবাহনীকে

বিজেএমসি রুখে দিল চট্টগ্রাম আবাহনীকে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

প্রিমিয়ার লিগে গোলশূন্য ড্রয়ে চট্টগ্রাম আবাহনীকে রুখে দিয়েছে আগের দুই হেরে কোণঠাসা হয়ে পড়া টিম বিজেএমসি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচের দ্বাদশ মিনিটে মোনায়েম খান রাজুর বাঁ পায়ের শট ক্রসবারে লেগে ফিরলে গোল বঞ্চিত চট্টগ্রামের দলটি। ২২তম মিনিটে আব্দুল্লাহ আল মামুনের শট পোস্টের একটু বাইরে দিয়ে গেলে এগিয়ে যাওয়া হয়নি বিজেএমসিরও।

দুই মিনিট পর নাইজেরিয়ার ফরোয়ার্ড আওয়ালা মাগালানের ফ্রি কিক ফিরিয়ে বিজেএমসির ত্রাতা গোলরক্ষক সোহাগ হোসেন। প্রথমার্ধের যোগ করা সময়ে বিজেএমসির উজবেকিস্তানের ফরোয়ার্ড ওতাবেকের শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়।

দ্বিতীয়ার্ধেও দুই পক্ষ আক্রমণ, প্রতিআক্রমণ চালিয়ে গেলেও কাঙিক্ষত গোল পায়নি। ৬৬তম মিনিটে আবাহনীর সোহেল মিয়ার শট ফেরান সোহাগ। পাঁচ মিনিট পর আলি আকবর কাননের শট শেষ মুহূর্তে কর্নারের বিনিময়ে ফিরিয়ে আবাহনীর ত্রাতা মোহাম্মদ নেহাল।

৭৪ মিনিটে বিজেএমসির নাইজেরিয়ান ফরোয়ার্ড স্যামসন ইলিয়াসুর জোরালো শট নেহাল ফেরানোর পর বাকিটা সময়ও গোলহীন থেকে যায় দুই দল।

চলতি লিগে দ্বিতীয় ড্র করা চট্টগ্রাম আবাহনীর তিন ম্যাচে পয়েন্ট হলো ৫। সাইফ স্পোর্টিং ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে হেরে আসা বিজেএমসি এ ড্রয়ে প্রথম পয়েন্ট পেল।

ময়মনসিংহের শহীদ রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে মঙ্গলবার অন্য ম্যাচে চিনেডু ম্যাথিউয়ের গোলে সাইফ স্পোর্টিংকে ১-০ ব্যবধানে হারায় আরামবাগ ক্রীড়া সংঘ।

Share Button

     এ জাতীয় আরো খবর